চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের বাঁচা-মরার ম্যাচে থাকছেন রামোস-কারভাহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

নকআউটে খেলতে হলে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে জিততেই হবে। নয়ত চ্যাম্পিয়ন্স লিগের প্রথমপর্ব থেকেই বাদ পড়ার বিরল কিন্তু লজ্জার এক অভিজ্ঞতা হবে সর্বোচ্চ ১৩বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের।

দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জিনেদিন জিদানের দলের জন্য সুখবর, চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে মাঠে ফিরছেন রক্ষণের গুরুত্বপূর্ণ দুই স্তম্ভ সার্জিও রামোস ও দানি কারভাহাল।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ‘বি’তে জার্মান দল মনশেনগ্লাডবাখের মুখোমুখি হবে জিদানের শিষ্যরা। একইরাতে শাখতার দোনেতস্কের বিপক্ষে খেলবে ইন্টার মিলান।

গ্রুপে মনশেনগ্লাডবাখের পয়েন্ট ৮, শাখতার ও রিয়ালের ৭ এবং সবার নিচে থাকা ইন্টারের ৬। এই দুই ম্যাচে যারাই জয় পাবে, পাবে নকআউটের টিকেট।

ম্যাচের আগে জিদানের জন্য স্বস্তি হয়ে এসেছে অধিনায়ক রামোস ও কারভাহালের চোটমুক্তির খবর। ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের কারণে শেষ পাঁচ ম্যাচে খেলা হয়নি রামোসের।

শাখতার দোনেতস্ক ও সেভিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচে সুস্থ থাকলেও খেলার মতো ফিটনেস না থাকায় অধিনায়ককে নিয়ে ঝুঁকিতে থাকতে চাননি জিদান, বুধবারের ম্যাচে নিজেদের মাঠে রামোসের খেলা এক প্রকার নিশ্চিতই।

Reneta

গত ২৭ নভেম্বর চোট পাওয়ায় স্কোয়াডের বাইরে ছিলেন কারভাহাল। মনশেনগ্লাডবাখ ম্যাচের জন্য মাদ্রিদের অনুশীলনে দেখা গেছে রাইটব্যাককে। বুধবারের ম্যাচে তাকে মাঠে দেখা যাবে কিনা সেটি ঠিক করা হবে আরও কয়েকটি ট্রেনিং সেশন শেষে।

জিদানের জন্য ভালো খবরের এখানেই শেষ নয়, চোট আর করোনা থেকে মুক্ত হয়ে অনুশীলনে ফিরেছেন আরেক রাইটব্যাক আলভারো অদ্রিওজোলা ও ফরোয়ার্ড লুকা জোভিচ। সবদিক মিলিয়ে হারানো খেলোয়াড়দের ফিরে পেয়ে মনশেনগ্লাডবাখের বিপক্ষে উজ্জীবিত হয়েই মনোযোগ দিতে পারবেন রিয়াল কোচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT