চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের দাওয়াত ফেরালেন রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

তার উপস্থিত থাকা নিয়ে আগে থেকেই ধোঁয়াশা ছিল। এবার সেটা সত্যও হল। রিয়াল মাদ্রিদের মাঠ বার্নাব্যুতে লিওনেল মেসির সঙ্গে বসে খেলা দেখার জন্য যে দাওয়াত দিয়েছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন, তাতে না বলে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

মারামারির ঘটনায় কোপা লিবার্তোদোরেস ফাইনালের ফিরতি লেগ হবে রিয়ালের মাঠ বার্নাব্যুতে। আর্জেন্টাইন ‘সুপারক্ল্যাসিকো’তে ৯ ডিসেম্বরের ম্যাচে মুখোমুখি হবে বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট।

‘সুপারক্ল্যাসিকো’কে বেশি আলোকিত করতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন দর্শক হিসেবে মাঠে আমন্ত্রণ জানায় ‘স্প্যানিশ ক্ল্যাসিকো’ বা ‘এল ক্ল্যাসিকোর’ দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। সেই ডাকে সাড়া দিয়েছেন মেসি।

নিজ দেশের দুই ক্লাবের ফাইনাল দেখতে বার্ন্যবুতে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন বার্সেলোনা বরপুত্র। তবে এই মহারণে রোনালদো অনুপস্থিত থাকায় আলোর ঝলকানিটা যে একটু কমবে তাতে কোনো সন্দেহ নাই।

রোনালদোর বার্নাব্যুতে উপস্থিত না থাকার কথা নিশ্চিত করেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস। পর্তুগিজ তারকা ঘনিষ্ঠ সূত্রের বরাতে তারা জানাচ্ছে, কোপা লিবার্তোদোরেস ফাইনাল দেখার জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রণ ‘সম্মানের’ সঙ্গে ফিরিয়ে দিয়েছেন রোনালদো। সূত্রটি বলছে, ‘এখনই বার্নাব্যুতে ফেরা রোনালদো জন্য একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাবে।’

ক্লাব ছাড়ার ঘটনায় এখনো সম্পর্ক স্বাভাবিক হয়নি রিয়াল-রোনালদোর। প্রেসিডেন্ট বক্সে পাশাপাশি বসে খেলা দেখার জন্য মেসি-রোনালদোকে আমন্ত্রণ জানায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আর্জেন্টাইন ‘সুপারক্ল্যাসিকো’ দেখতে গেলে এটা হত রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পর রোনালদোর প্রথম বার্নাব্যু সফর।

Reneta

এরআগে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ঘোষণা করে, ‘ক্রিস্টিয়ানো এবং মেসির উপস্থিতি ফুটবলের জন্য একটি চমৎকার বার্তা হবে এবং এটি উভয় খেলোয়াড়কে এমন একটি জায়গায় তুলে দেবে যেখানে শুধু তারাই যোগ্য।’

শুধু স্প্যানিশ ফুটবল ফেডারেশনই নয়, রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজও চেয়েছিলেন মেসি-রোনালদোর পাশে বসে এই ম্যাচ দেখতে। এ বিষয়ে সাউথ আমেরিকান ও স্প্যানিশ ফুটবল কনফেডারেশনের সঙ্গে আগেই একমত হন পেরেজ।

আর্জেন্টিনার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেটের এই ফাইনালটি হওয়ার কথা ছিল ২৪ নভেম্বর, রিভার প্লেটের মাঠে। কিন্তু দর্শকদের মারমুখী আচরণের কারণে ম্যাচটি সেদিন স্থগিত ঘোষণা করা হয়।

বোকা জুনিয়র্সের খেলোয়াড়দের বহন করা বাসে হামলা করে রিভার প্লেট সমর্থকরা। ওই বাসে থাকা বোকার খেলোয়াড়রা আহত হন। যার মধ্যে আছেন বোকার তারকা ফরোয়ার্ড কার্লোস তেভেজও। আর্জেন্টিনার পত্রিকাগুলো জানাচ্ছে, এই ঘটনায় এখনো পর্যন্ত ৩০ জনকে আটক করেছে পুলিশ।

রিভার প্লেটের সমর্থকরা পিপার স্প্রে ছুঁড়ে মারে বোকার খেলোয়াড়দের চোখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে স্থানীয় পুলিশ। তাৎক্ষণিকভাবে ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেয় কর্তৃপক্ষ। বোকার পক্ষ থেকে বলা হয়, তাদের পক্ষে খেলা সম্ভব নয়। পরে ম্যাচ একদিন পিছিয়ে দেয়া হয়। কিন্তু বোকার খেলোয়াড়রা সুস্থ না হওয়ায় ম্যাচটি অনির্ধারিত সময়ের জন্য পিছিয়ে যায়।

বোকার মাঠে হওয়া ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়। প্রবল বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় ওই ম্যাচও ২৪ ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা লিবার্তোদোরেসকোপা লিবার্তোদোরেস ফাইনালক্রিস্টিয়ানো রোনালদোলিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT