চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের ঘাড়ে বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুম শুরুর আগেই পড়েন ইনজুরিতে। পুরো ফিটনেস পাওয়ার আগে দলের প্রয়োজনে নেমেছেন মাঠে। কিন্তু গোল মেলেনি। এদিন প্রিয় প্রতিদ্বন্দ্বী সেভিয়ার বিপক্ষেই মৌসুমের প্রথম গোল পেলেন অধিনায়ক লিওনেল মেসি। তার গোলের ফেরার দিনে বড় জয়ও পেয়েছে বার্সেলোনাও। সেভিয়াকে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঘাড়ের কাছে চলে গেল বার্সা। সেভিয়া ম্যাচের আগে লস ব্লাঙ্কোসদের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে থেকে চার নম্বরে ছিল কাতালান। এক জয়ে এখন দুই পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আর্নেস্টো ভালভার্দের দল।

আট ম্যাচে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ১৮, সমানসংখ্যক ম্যাচের বার্সার পয়েন্ট ১৬। আন্তর্জাতিক বিরতির পর ২৬ অক্টোবর মৌসুমে প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুদল। ওই রিয়াল জিতলে আবার অনেকটা এগিয়ে যাবে, আর বার্সার সুযোগ থাকবে রিয়ালকে পেছনে ঠেলে শীর্ষে ওঠার।

Banglabid

ঘরের মাঠে ন্যু ক্যাম্পে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। যদিও গোল করার মতো ভালো সুযোগ প্রথমে পেয়েছিল সেভিয়াই। ১১ মিনিটে লিকাস ওকাম্পোসের পাস থেকে দারুণ এক কোণাকোণি শট নিয়েছিলেন লুক ডি ইয়ং। তবে অসাধারণ দক্ষতায় সে শট ফিরিয়ে দেন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের-স্টেগেন।

১৬ মিনিটে ছোট ডি-বক্সে একবারে ফাঁকায় বল পেয়েছিলেন জেরার্ড পিকে। কিন্তু ঠিকভাবে বলের নিয়ন্ত্রণ নিতে না পারায় সে সুযোগ নষ্ট হয়। পরের মিনিটে সুযোগ ছিল সেভিয়ারও। ওকাম্পাসের হেড থেকে ফাঁকায় বল পেয়েছিলেন লুক ডি ইয়ং। কিন্তু লক্ষ্য ঠিক রাখতে পারেননি।

২৬ মিনিটে এগিয়ে যেতে পারতো সেভিয়া। ওকাম্পাসের ক্রস থেকে দারুণ হেড দিয়েছিলেন লুক ডি ইয়ং। কিন্তু অল্পের জন্য বার পোস্টের উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। উল্টো পাল্টা আক্রমণে গোল খেয়ে বসে দলটি। নেলসন সেমেদোর ক্রস থেকে দারুণ এক বাইসাইকেল কিকে জাল খুঁজে নেন লুইস সুয়ারেজ। চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে বার্সা। বাঁ-প্রান্ত থেকে আর্থার মেলোর নিখুঁত এক পাসে সেভিয়ার গড়া অফসাইডের ফাঁদ ভেঙে আলতো টোকায় দিক বদলে লক্ষ্যভেদ করেন আর্তুরো ভিদাল।

Reneta

৩৫ মিনিটে ফ্রি-কিক থেকে নেয়া মেসির শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। পরের মিনিটে ব্যবধান আরও বাড়ায় বার্সা। দারুণ এক গোল দেন উসমান ডেম্বেলে। আর্থারের কাছ থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক কোণাকোণি শটে জাল খুঁজে নেন এ ফরাসি তারকা।

৬০ মিনিটে দুর্দান্ত মেসি। পাঁচ খেলোয়াড়কে কাটিয়ে কোণাকোণি শট নিয়েছিলেন। তবে দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে পরে ঠেকিয়ে দেন সেভিয়া গোলরক্ষক থমাস ভাসলিক। পরের মিনিটে পিকের হেড অল্পের লক্ষ্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৮ মিনিটে ভিদালের বাড়ানো বলে গোলরক্ষককে একা পেয়েও বল আকাশে মারেন ডেম্বেলে।

৭৮ মিনিটে গোল পান মেসি। ডি-বক্সের সামান্য বাইরে থেকে নেয়া ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন এ আর্জেন্টাইন। ৮৩ মিনিটে সুয়ারেজের সঙ্গে দেয়া-নেয়া করে দূরপাল্লার দারুণ শট রাকিটিচ। অল্পের জন্য নিশানা ঠিক থাকেনি।

৮৬ মিনিটের মেসির দূরপাল্লার শট লুফে নেন সেভিয়া গোলরক্ষক। পরের মিনিটে সুয়ারেজ পেতে পারতেন দ্বিতীয় গোল। মেসির কাছ থেকে বল পেয়েও গোলরক্ষকের গায়ে মারেন তিনি।

৮৯ মিনিটে নয় জনের দলে পরিণত হয় বার্সেলোনা। সেভিয়ার হার্নান্দেজকে ডি-বক্সের সামান্য বাইরে ফাউল করেন বদলী খেলোয়াড় রোনাল্ড আরুজো। ফলে তাকে লাল কার্ড দেখান রেফারি। সে সিদ্ধান্তের প্রতিবাদ করায় ডেম্বেলেকেও লাল কার্ড দেখান তিনি। এরপর সার্জিও বুটসকেটসকেও হলুদ কার্ড দেখান। তবে এ থেকে কোনো সুবিধা আদায় করে নিতে পারেনি অতিথিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সাবার্সেলোনারিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অর্থের অভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

পশ্চিম তীরে ফিলিস্তিনি পরিবারগুলোকে বাড়ি ছাড়ার নির্দেশ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

আগস্ট ১৫, ২০২৬
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে দুই ছেলে প্রাণ হারানোর পর দিশেহারা বাবা সেকান্দার আলী

‘বাবা, ভাত খেতে আসো তাড়াতাড়ি… কেউ বলবে না’

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT