ঢালিউডের একসময়ের রোমান্টিক নায়ক রিয়াজ এখন বিনোদন জগতের সাংবাদিক। রিয়াজ ভক্তরা কি একটু চমকে গেলেন? ঘটনা সত্যি, তবে বাস্তবে নয় ছোট পর্দার একটি টেলিছবিতে অভিনয় করতে গিয়ে রিয়াজ বিনোদন জগতের সাংবাদিক।
রোজার ঈদে ছোট পর্দায় কাজ তেমন না করলেও কোরবানী ঈদে ব্যস্ত সময় পার করছেন রিয়াজ। এবারের ঈদে তার নাটকের সংখ্যা পাঁচটি। সেই ধারাবাহিকতায় রিয়াজ আরো নতুন একটি টেলিছবিতে কাজ করছেন।
জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক আনিসুল হকের রচনায় আবু রায়হান জুয়েল এর পরিচালনায় টেলিছবির নাম এখনো ঠিক করা হয়নি। ঈদ অনুষ্ঠানমালায় একটি বেসরকারি টিভি চ্যানেলে ওই টেলিছবি প্রচারিত হবে।







