চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-ম্যানসিটির ৬ গোলের দুরন্ত দ্বৈরথ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল ও ম্যানসিটি খেলোয়াড়রা বলের জন্য দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের দ্বিতীয় মিনিটেই পাওয়া গেল গোলের দেখা। একবার ম্যানচেস্টার সিটি এগিয়ে যায় তো আরেকবার রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে বল দখলের লড়াইয়ে অনেকটা পিছিয়ে থাকলেও অতিথিদের ছাড় দেয়নি লস ব্লাঙ্কোস। দুরন্ত দ্বৈরথে কেউ পায়নি জয়ের স্বাদ, ৩-৩ গোলের ড্রয়ে শেষ হয় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। আরেক ম্যাচে সেয়ানে সেয়ানে টক্করের পর আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের ম্যাচের ফল ২-২ গোলের ড্র।

সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্বাগতিকদের চমকে দিয়ে লিড পায় ম্যানসিটি। বাঁ-পায়ের ফ্রিকে লক্ষ্যভেদ করেন বের্নার্দো সিলভা। ১২ মিনিটের মাথায় রুবেন দিয়াস নিজেদের জালে বল জড়ালে রিয়াল সমতায় ফেরে। দুই মিনিট পরই পাল্টা আক্রমণে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে ডানপায়ের শটে নিশানাভেদে স্প্যানিশ জায়ান্টদের এগিয়ে দেন রদ্রিগো।

বিরতির পর জন স্টোনসের অ্যাসিস্টে ৬৬ মিনিটে বাঁ-পায়ের দূরপাল্লার শটে সিটিকে সমতায় ফেরান ফিল ফোডেন। পাঁচ মিনিট পর জ্যাক গ্রিলিশের পাসে বল নিয়ে জোসকো গ্যাভরদিওলের গোলে পেপ গার্দিওলার দল লিড নেয়। স্বাগতিক দর্শকরা অবশ্য ৭৯ মিনিটে পায় স্বস্তি। ভিনিসিয়াসের ক্রসে বল নিয়ে ডানপায়ে প্রতিপক্ষের জালে বল জড়ান ফেদেরিকো ভালভার্দে।

Banglabid

এদিকে, এমিরেটস স্টেডিয়ামে হওয়া আরেক খেলায় ছিল হাড্ডাহাড্ডি লড়াই। বেন হোয়াইটের অ্যাসিস্টে পাওয়া বলে বাঁ-পায়ের নিশানাভেদে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আর্সেনাল এগিয়ে যায়। ছয় মিনিট পর লেয়ন গোরেৎজকার বাড়ানো বলে ডানপায়ের কিকে বাভারিয়ানদের হয়ে সমতা টানেন জিনাব্রি।

৩২ মিনিটে ঘরের মাঠে গানাররা পিছিয়ে পড়ে। স্পট কিক থেকে লক্ষ্যভেদে সক্ষম হন হ্যারি কেন। বিরতির পর গ্যাব্রিয়েল জেসুসের পাসে পাওয়া বলে ডানপায়ের শটে বল জালে প্রবেশ করান লেয়ান্দ্রো ট্রসার্ড। তাতে খেলা অমীমাংসিতভাবে শেষ হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনাল-বায়ার্ন মিউনিখচ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ মুহূর্তের নাটকীয়তার পর জিতল হায়দরাবাদ

পরবর্তী

শরীয়তপুরে উচ্চমূল্যের ফসল ভুট্টার আবাদ

পরবর্তী
উচ্চমূল্যের ভুট্টার ক্ষেতের ছবি, বাংলাদেশে কৃষি উন্নয়নের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীয়তপুরে উচ্চমূল্যের ফসল ভুট্টার আবাদ

এফবিসিসিআই ইয়ুথ এন্টারপ্রেনিউরশীপ কমিটির চেয়ারম্যান রাজীবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এফবিসিসিআই ইয়ুথ এন্টারপ্রেনিউরশীপ কমিটির চেয়ারম্যান রাজীব

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT