চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিমোট কন্ট্রোলড ‘সেক্স টয়’ রেকর্ড করছে অন্তরঙ্গ মুহূর্তের শব্দ

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১২:৪৩ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারনেট অব থিংস বা আইওটি’র কল্যাণে এখন সব ধরনের ইলেকট্রিক ডিভাইসই ইন্টারনেটের মাধ্যমে দূর থেকেই নিয়ন্ত্রণ করা যায়। আর এ কারণে ব্যক্তিগত গোপনীয়তাও লঙ্ঘন হতে পারে। এ তালিকা থেকে বাদ পড়েনি সেক্স টয়ও।

লোভেন্স নামের একটি সেক্স টয় নিয়ন্ত্রণ অ্যাপের বিরুদ্ধে এবার এমনই এক অভিযোগ উঠেছে।

স্মার্টফোন থেকেই অ্যাপটির মাধ্যমে সেক্স টয় নিয়ন্ত্রণ করা যায়। জানা গেছে, ব্যবহারের সময় এই অ্যাপটি সে সময়কার সকল অডিও রেকর্ড এবং সংরক্ষণ করে থাকে ব্যবহারকারীর অজান্তেই।

রেডিটে একজন ব্যবহারকারী এমন অভিযোগ জানিয়ে লিখেছেন, তাঁর ফোনের ফাইল ঘাঁটাঘাঁটি করতে গিয়ে ছয় মিনিটের একটি অডিও ফাইল পেয়েছেন যা ছিল এই অ্যাপের মাধ্যমে একটি টয় ব্যবহারের সময়কার অডিও।

তবে অ্যাপের একটি ত্রুটির ফলে এমনটি হয়েছে বলে রেডিটের ওই পোস্টে দাবি করেছেন লোভেন্সের একজন প্রতিনিধি।

তিনি লিখেছেন, ফোনে ধারণ করা এই অডিও তাদের সার্ভারে পাঠানো হয়নি। প্রতিবার নতুন একটি অডিও ফাইল রেকর্ড হলে আগেরটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় বলেও দাবি করেছেন তিনি।

Reneta

লোভেন্স জানিয়েছে, এই ত্রুটি শুধুমাত্র অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণেই দেখা গেছে। এর পরপরই অ্যাপের নতুন একটি সংস্করণ উন্মুক্ত করেছে লোভেন্স।

তবে লোভেন্সের ক্ষেত্রে এমন ঘটনা এর আগেও ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। সংবাদমাধ্যমটি জানিয়েছে, কয়েক মাস আগে লোভেন্সের নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে একটি ব্লুটুথ রিমোট নিয়ন্ত্রিত টয় হ্যাক করে চালু করার ঘটনা ঘটেছিল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT