আদালত

রিফাত শরীফ হত্যা: অপ্রাপ্তবয়স্ক আসামীদের রায় ২৭ অক্টোবর

বরগুনা-রিফাত হত্যা-মাদক

বরগুনা প্রতিনিধি: বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামীর বিষয়ে রায়ের তারিখ ঘোষণা করেছে আদালত। আগামী ২৭ অক্টোবর এ রায় ঘোষণা করা হবে।

বুধবার বেলা ১২টার দিকে বরগুনা শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান এ তারিখ নির্ধারণ করেন।

বুধবার উভয়পক্ষের আইনগত ব্যাখার পর মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এ মামলার আসামীরা হলো: চন্দন, প্রিন্স মোল্লা, রাতুল সিকদার, নাজমূল হাসান, নিয়ামত, মারুফ বিল্লাহ, মারুফ মল্লিক ও আরিয়ান শ্রাবন, রিসান, রিফাত হাওলাদার, রায়হান, অলিউল্লাহ, নাঈম ও তানভীর।

এদের মধ্য চন্দন, প্রিন্স মোল্লা, রাতুল সিকদার, নাজমূল হাসান, নিয়ামত, মারুফ বিল্লাহ, মারুফ মল্লিক ও আরিয়ান শ্রাবনসহ সাতজন জামিনে রয়েছে। বাকিদের যশোর কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে।।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, রাষ্ট্রপক্ষ এবং আসামী পক্ষের আইনগত ব্যাখার পরে ২৭ অক্টোবর রায়ের তারিখ ঘোষণা করেছেন আদালত।

উল্লেখ্য, রিফাত শরীফ হত্যা মামলায় মোট ২৪ আসামীর বিরুদ্ধে আলাদা দুটি অভিযোগপত্র দেয় পুলিশ। এদের মধ্যে ১৪ জন অপ্রাপ্তবয়ষ্ক আসামীর বরগুনা শিশু আদালতে বিচারক হাফিজুর রহমানের আদালতে গত ১ জানুয়ারি থেকে বিচারিক কার্যক্রম শুরু হয়।

বিষয়:রিফাত শরীফ হত্যা হত্যা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…