অর্থনীতি

রিজার্ভ চুরির ঘটনায় রিজাল ব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ

রিজার্ভ চুরির ঘটনায় রিজাল ব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ খোয়া যাওয়ার ঘটনায় পদত্যাগ করেছেন ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) প্রেসিডেন্ট ও সিইও লরেঞ্জো ট্যান।

রিজার্ভ চুরির ব্যাপারে তদন্তকে আরো স্বচ্ছ করতেই ট্যান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এমনটাই জানিয়েছে ব্যাংকটি। শুক্রবার সন্ধ্যায় তার পদত্যাগের ব্যাপারে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে রিজাল কমার্শিয়াল ব্যাংক। এই রিজার্ভ চুরির দায় মাথায় নিয়ে গত মার্চের ১৫ তারিখ পদত্যাগ করেছিলেন সে সময়ের বাংলাদেশ ব্যাংক গভর্নর ড.আতিউর রহমান।

ট্যান পরে নিজেও এক বিজ্ঞপ্তিতে বলেন, এই ঘটনার দায়ভার তিনি স্বীকার করে নিয়েছেন এবং দুঃখও প্রকাশ করেছেন।

লরেঞ্জো ট্যানের উত্তরসূরি ঘোষিত হওয়ার আগ পর্যন্ত ওই পদে দায়িত্ব পালন করবেন ইয়ুচ্যাংকো-ডি।

বিষয়:বাংলাদেশ ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…