রিজওয়ানের শেষ প্রদর্শনী দেখলেন পরমব্রত

পরমব্রত চট্টোপাধ্যায়
আলোচিত মঞ্চ নাটক ‘রিজওয়ান’ এর শেষ প্রদর্শনী দেখেছেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত।
রোববার রাত ৮টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে শুরু হয় নাটকটির ১৯তম এবং শেষ প্রদর্শনী।
শো-টি দেখার জন্য সন্ধ্যা থেকেই শিল্পকলা একাডেমির চত্বরে অবস্থান করেন পরমব্রত। সেসময় ভক্তদের সঙ্গে আড্ডার পাশাপাশি সেলফি তুলতে দেখা যায়।
পরে তিনি নাটকটি উপভোগ করেন এবং নির্দেশক সৈয়দ জামিল আহমেদসহ অভিনেতা-অভিনেত্রীদের অভিনন্দন জানান।

শেষ প্রদর্শনী শেষে নির্দেশক জামিল আহমেদকে বিশেষভাবে সম্মানিত করা হয়। দর্শকরা সেসময় তার কাছ থেকে বছরে একটি নাটক নির্দেশনার প্রত্যাশার কথা জানান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






