চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতা রাহুলের শেষ বিদায়ে শ্মশানে জনতার ঢল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৬
বিনোদন
A A

রবিবার দীঘায় সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। তার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা শোবিজ অঙ্গন। ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে এই অভিনেতার মরদেহ পৌঁছে কলকাতার বাড়িতে। সেখান থেকে বিকেলে নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে!

এদিকে অভিনেতার মরদেহ কলকাতায় নিয়ে আসতেই দুপুর থেকেই জনস্রোত নামে কলকাতায়। অভিনেতার বাড়ি থেকে কেওড়াতলা পর্যন্ত ভিড় বাড়ে মানুষের।

রাহুলের পরিবারের অনুরোধ মেনে গোটা বিষয়টাই ব্যক্তিগত পরিসরে সারার কথা থাকলেও কেওড়াতলায় রীতিমত মানুষের ঢল। ছেলে সহজকে নিয়ে শ্মশানে পৌঁছেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে এদিন শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন সব্যসাচী চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ, রূপম ইসলাম, পরমব্রত, আবির চ্যাটার্জী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা ও চূর্ণী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে কলকাতার সিনেমা ও টেলিভিশনের সব জনপ্রিয় মুখ।

রাহুলের মরদেহ বহন করা গাড়ি কেওড়াতলার পথে নিয়ে যেতে পথে যোগ দেন বামপন্থী সমর্থকরা। রাহুল রাজনৈতিকভাবে বাম দলের সঙ্গে জড়িত ছিলেন। শত শত বামকর্মীদের কণ্ঠে এদিন শোনা যায় ‘জাগো জাগো সর্বহারা’ গানটি। পদযাত্রার নেতৃত্বে ছিলেন তরুণ বামনেত্রী দীপ্সিতা ধর।

তবে রাহুলের মরদেহ কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছা মাত্রই হট্টগোল লেগে যায়। অভিনেতার বন্ধুদের অভিযোগ, বেছে বেছে সেলিব্রিটিদেরই শ্মশানের ভিতরে যেতে দেওয়া হচ্ছে। তাদের গেটে আটকে দেন নিরাপত্তারক্ষীরা।

Reneta

তবে পরিবারের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার পরামর্শ দেয়া হয়। অনুরোধ জানানো হয়, যে ঠিকভাবে সম্পন্ন করা যায় অভিনেতা রাহুলের অন্তেষ্টিক্রিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঙ্কুশ হাজরাঅভিনেতাআবির চ্যাটার্জীকলকাতাচূর্ণী গঙ্গোপাধ্যায়জনতার ঢলপরমব্রতপ্রসেনজিৎমিঠুন চক্রবর্তীরাহুলরূপম ইসলামলিড বিনোদনশ্মশানশ্রাবন্তী চট্টোপাধ্যায়সব্যসাচী চক্রবর্তী
শেয়ারTweetPin1

সর্বশেষ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT