চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার চ্যানেল আইয়ে ‘আজব কারখানা’র টিভি প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ১০, জুন ২০২৫
বিনোদন
A A

গেল বছরের জুলাইয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শবনম ফেরদৌসীর সিনেমা ‘আজব কারখানা’ এবার আসছে টেলিভিশন পর্দায়। ঈদুল আজহায় চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায় রয়েছে সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার!

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের ৫ম দিন (বুধবার) সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় ‘আজব কারখানা’র প্রিমিয়ার হবে।

এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। একজন রকস্টারের জীবনকে কেন্দ্র করেই এগিয়েছে ‘আজব কারখানা’র গল্প। গ্রামবাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করেন এই রকস্টার।

গল্পে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। উঠে এসেছে শিল্পীর জীবন-সংগ্রামের কথা। এই রকস্টারের ভূমিকাতেই অভিনয় করেছেন পরমব্রত।

এ ছবিতে আরও অভিনয় করেছেন শাবনাজ সাদিয়া ইমি, দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, অর্পণ, মায়মুনা মম ও মাহরিন মান্যসহ অনেকে।

২০১৬-১৭ অর্থবছরে ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিল শবনমের ‘আজব কারখানা’। বিশ্বের ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ছবিটি। পাঁচটি পুরস্কারও জিতেছে।

Reneta

২০২২ সালে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘এশিয়ান সিলেক্ট: নেটপ্যাক অ্যাওয়ার্ড’ শাখায় প্রদর্শিত হয় এটি। একই বছরের জানুয়ারিতে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমা শাখায় দেখানো হয় সিনেমাটি। এছাড়া ২০২৩ সালের অক্টোবরে ফ্রান্সেও প্রদর্শিত হয় ‘আজব কারখানা’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্পণআজব কারখানাকিতাব আলীক্রিস্টিয়ানো তন্ময়খালিদ হাসান রুমিদিলরুবা দোয়েলদিলু বয়াতিপরমব্রতমায়মুনা মমমাহরিনলিড বিনোদনশবনম ফেরদৌসীশাবনাজ সাদিয়া ইমিসিনেমাসেলিম বয়াতি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT