বিশ্ব-সেরা ক্রীড়া উৎসব সামার অলিম্পিক গেমস শুরু’র বাকি ৪৫ দিন। ব্রাজিলের ইতিহাসের সেরা আসর আয়োজনের জন্য রিও ডি জেনিরোজুড়ে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ৫ আগষ্ট রিও ডি জেনিরোতে পর্দা উঠছে অলিম্পিকসের।
বিশ্বখ্যাত মারাকানা স্টেডিয়ামে আয়োজন করা হয় নিরাপত্তা মহড়ার। ফুটবলের জন্য তৈরি এই বিশাল স্টেডিয়ামে অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক রাষ্ট্রপ্রধানসহ বিভিন্ন দেশের অ্যাথলেটরা উপস্থিত থাকবেন।
ভেন্যুর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকছে ৬৫ হাজার পুলিশ ও ২০ হাজার সৈন্য, যা ২০১২’র লন্ডন অলিম্পিক আসরের নিরাপত্তা রক্ষীদের তুলনায় দ্বিগুণ।
তবে এই বিশাল নিরাপত্তা বাহিনীর জন্য বাজেট বরাদ্দ নিয়ে রিও রাজ্য সরকার ও স্থানীয় আয়োজকদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।







