আন্দোলনের আশঙ্কায় ২০২৬ রিও অলিম্পিকস ও প্যারা অলিম্পিকসের বাজেট ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে উদ্যোক্তারা। রিও অলিম্পিকসের কমিউনিকেশন ডিরেক্টর মারিও আন্দারা বলেছেন, ব্রাজিলের জনগণ অতিরিক্ত ব্যয় বরদাস্ত করবে না।
অতিরিক্ত ব্যয়ের অভিযোগে ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৩ সালের কনফেডারেশন কাপ ও ২০১৪ বিশ্বকাপের আগে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ করে সেদেশে সাধারণ মানুষ। সেই ঘটনা যাতে আবার না ঘটে সেজন্যই বাজেট কাটছাট করছে ব্রাজিল অলিম্পিক কমিটি।
মারিও বলেন, প্রয়োজনের অতিরিক্ত ব্যয়ের দিন শেষ। অর্থ সাশ্রয়ের জন্য আমাদের কার্যকর রাস্তা বের করা প্রয়োজন।
আগামী বছরের আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকসের ৫০টি ইভেন্টে ১৫ হাজার ক্রীড়াবিদ অংশ নিবেন। তবে বাজেট কাটছাটের ফলে ক্রীড়াবিদরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না বলে জানিয়েছে উদ্যোক্তারা।
রিও অলেম্পিকসের টিকিট বিক্রিতেও ভাটা দেখা যাচ্ছে। ৫০ লাখ টিকিটের মধ্যে এ পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ২৯ লাখ টিকিট।






