অন্যান্য

রিংটোনে হিন্দিসহ উপমহাদেশের গান ব্যবহার নিষিদ্ধ

রিংটোনে হিন্দিসহ উপমহাদেশের গান ব্যবহার নিষিদ্ধ

ভারতীয় বাংলা ও হিন্দি সিনেমার গানসহ উপমহাদেশের যে কোনো গান মোবাইল ফোনে রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ গানগুলো কেন রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এক রিটের ‍আবেদনের প্রাথমিক শুনানির পর এ আদেশ দেন। রিটটি দায়ের করেছিলেন মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

বিষয়:স্মার্ট ফোন স্মার্টফোন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…