জনপদ

রায়হান হত্যা: কনস্টেবল হারুন রশিদ ৫ দিনের রিমান্ডে

সাংবাদিকরা রায়হান হত্যা মামলার কনস্টেবল হারুন রশিদের রিমান্ডের খবর সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকরা রায়হান হত্যা মামলার কনস্টেবল হারুন রশিদের ৫ দিনের রিমান্ডের জন্য ছবি তোলার সময়. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশ নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় গ্রেপ্তার কনস্টেবল হারুন রশিদকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শনিবার বিকেলে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক শারমিন আক্তার নীলার আদালতে তোলে পিবিআই। এসময় পিবিআই হারুনকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানালে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।

এর আগে শুক্রবার রাতে কনস্টেবল হারুন রশিদকে সিলেট পুলিশ লাইন্স থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়:৫ দিনের রিমান্ড রায়হান হত্যা মামলা সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…