কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকাল ৮টায় নরেন্দ্র মোদি টুইট করে রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী তার টুইটে লেখেন, কংগ্রেস সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।
কংগ্রেস সভাপতি হওয়ার পর এটাই রাহুল গান্ধীর প্রথম জন্মদিন। এ বছর তিনি ৪৮ বছরে পা দিলেন।
এদিকে দিনের শেষে রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে বিশাল পার্টির আয়োজন করেছে কংগ্রেস নেতারা।
রাহুল গান্ধী তো বটেই কংগ্রেসের প্রথম সারির নেতারা সেখানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। দলের তরফ থেকে বিশেষ জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হবে।








