আজ ৪৯ বছর পূর্ণ হলো কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর। তাকে শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে একটি পোস্ট দিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন: তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
মোদির টুইটের জবাব টুইটের মাধ্যমেই দিয়েছেন কংগ্রেস প্রধান। লিখেছেন: শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ নরেন্দ্র মোদিজি। শুভেচ্ছা পেয়ে ভালো লাগল।
Best wishes to Shri @RahulGandhi on his birthday. May he be blessed with good health and a long life.
— Narendra Modi (@narendramodi) June 19, 2019
জন্মদিন উপলক্ষে বুধবার সকাল থেকেই দলের নেতাকর্মীরা কংগ্রেস সদর দপ্তরে রাহুলের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে #IAmRahulGandhi এবং #HappyBirthdayRahulGandhi হ্যাশট্যাগে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
টুইটারে হ্যাশট্যাগগুলো দিয়ে এত পোস্ট হয়েছে যে হ্যাশট্যাগ দু’টোই সেখানে ট্রেন্ডিং টপিকস ক্যাটাগরিতে উঠে এসেছে।
Thank you for your greetings @narendramodi ji. I appreciate them ? https://t.co/ZG9U3tdMTN
— Rahul Gandhi (@RahulGandhi) June 19, 2019
সাম্প্রতিক ভারতীয় লোকসভা নির্বাচনে রাহুলের কংগ্রেস মোদির বিজেপির কাছে ব্যাপক ব্যবধানে হেরেছে। তাই তাদের মধ্যকার এই শুভেচ্ছা টুইট-বিনিময় হয়তো আসন্ন সময়ে সম্পর্কটার মোড় একটু ঘুরিয়েও দিতে পারে বলে আশা করছেন কেউ কেউ।
কংগ্রেস টুইটারে রাহুল গান্ধীকে নিয়ে একটি ছোট ভিডিও-ও পোস্ট করেছে, যেখানে এমন পাঁচটি মুহূর্ত তুলে ধরা হয়েছে যখন রাহুল ভারতীয়দের অনুপ্রাণিত করেছিলেন।
On Congress President @RahulGandhi‘s birthday, we look back at five moments when he inspired Indians everywhere. #HappyBirthdayRahulGandhi pic.twitter.com/Clj0gJ6kqj
— Congress (@INCIndia) June 19, 2019








