ব্যক্তিগত কোনো ভবন নির্মানের জন্য বা গাড়ি পার্কিংয়ের জন্য সাধারণের চলাচলের রাস্তা বন্ধের ঘটনা প্রায়শই দেখা যায়। এবার এই বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন একুশে টেলিভিশনের সিইও বুলবুল আহসান।
ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ২৮.১০.১৬, সকাল ৮টা
রাস্তা ভাড়া!!!!!!
রাজধানীর ভিকারুননিসা নুন স্কুলের সামনে রোড ডিভাইডারের একপাশ পুরো দখল করে চলছে রূপায়ন হাউজিং এর নির্মাণ কাজ। রাস্তা জুড়ে জ্যাম। প্রতিদিন এখানে যে ট্রাফিক পুলিশরা জনগণকে নসিহত করেন তারা উধাও। ঘটনাস্থল রমনা থানা থেকে ৫০০ গজ দূরেই। রূপায়নের এক কর্মীর ভাষ্য : রাস্তা ভাড়া নেয়া হয়েছে।
প্রশ্ন : ভাড়া দিলো কে? ভাড়ার টাকা গেলো কই ?








