বাংলাদেশ

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তার শারিরিক
অবস্থায় খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে
প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহানা বঙ্গভবনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান
রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খানম। রাত পৌনে ৯টার দিকে প্রধানমন্ত্রী
বেরিয়ে আসেন।

স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে
ধন্যবাদ জানান আবদুল হামিদ। গত ৪ মে পাঁজরের চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে
দেশে ফেরেন রাষ্ট্রপতি। গত ২৯ এপ্রিল  সিঙ্গাপুর যান আবদুল
হামিদ।

বিষয়:রাষ্ট্রপতি শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…