চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া সামলাতে ‘ফিট’ সালাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ১৭, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

প্রথম ম্যাচে মোহামেদ সালাহকে ছাড়াই মাঠে নেমে আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে মিশর। উরুগুয়েকে প্রায় আটকেই দিচ্ছিল দলটি। লাতিন জায়ান্টদের গোলের সুযোগ না দেয়ার সময়গুলোতে আবার নিজেরাও গোল করতে না পারার যন্ত্রনায় ভুগেছে। গোল করার গুরুদায়িত্বটা যার কাঁধে, সেই সালাহই যে ছিলেন না। রাশিয়ার বিপক্ষে দলের এই নিউক্লিয়াস ফরোয়ার্ডকে নিয়েই নামতে পারছে মিশর।

নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার রাতে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে নামবে মিশর। সেই ম্যাচের জন্য সালাহ ফিট বলে জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন(ইএফএ)। সেইন্ট পিটার্সবার্গে ওইদিন বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে দুদল।

সুয়ারেজ-কাভানির উরুগুয়ের কাছে ৯০ মিনিটের গোলে প্রথম ম্যাচে হার নিয়ে মাঠ ছেড়েছিল মিশর। পুরোটা সময় বেঞ্চে বসে অস্থির হতে হয়েছে ২৫ বছর বয়সী সালাহকে। সামনের প্রতিপক্ষ রাশিয়া সেখানে উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে ৫ গোল হজম করিয়ে বার্তা দিয়ে রেখেছে।

ইএফএ বিবৃতিতে বলেছে, উরুগুয়ে ম্যাচেই খেলার জন্য ফিট ছিলেন সালাহ। কিন্তু দলের প্রাণভোমড়াকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি কোচ হেক্টর কুপার। তাই নামানো হয়নি।

কুপার পরে বলেছেন, ‘সে(সালাহ) অতীতে দলের জন্য অনেক অবদান রেখেছে। আগামীতেও রাখবে। আমরা এই ম্যাচে(উরুগুয়ে) কোনো রকমের ঝুঁকি এড়াতে চেয়েছি। সে পরের ম্যাচের জন্য প্রস্তুত থাকবে।’

সালাহকে ঘিরে এই দোলাচল অবস্থা রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সময় থেকে। ওই ম্যাচে রামোসের সঙ্গে বল দখলের খেলায় পড়ে গিয়ে কাঁধে চোট পান লিভারপুল তারকা। ম্যাচের ৩১তম মিনিটে তাকে মাঠ ছাড়তে হয়। তাতে অলরেডদের যেমন ক্ষতি হয়েছে, চলতি মৌসুমে ইংলিশ লিগের মৌসুম সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া ফর্ম মিস করছে মিশরও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮রাশিয়া-মিশরলিড বিশ্বকাপসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT