চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া সামলাতে প্রস্তুত ক্রোয়েশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়াকে সামলানোর জন্য প্রস্তুত ক্রোয়েশিয়া। সোচিতে শনিবার কোয়ার্টার ফাইনাল খেলতে নামার আগে ক্রোয়েশিয়া ফরোয়ার্ড ইভান পেরিসিচ রীতিমতো হুঙ্কার ছেড়ে জানিয়েছেন, যেকোনো পরিস্থিতিতে রাশিয়া সামলাতে আমরা তৈরি।

শেষ ষোলোর ম্যাচে স্পেনকে হারিয়ে চমকে দেখিয়েছে বিশ্বকাপে এবারের আয়োজকরা। গ্রুপপর্বেও আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে পুতিনের দেশ। স্পেনের বিপক্ষে নকআউটে আবার ডিফেন্সিভ ফুটবলে বাজিমাত করেছে দলটি। কোয়ার্টারে তারা কী রণকৌশল নেয় সেটাই দেখার অপেক্ষা।

পেরিসিচ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘রাশিয়ার সব ম্যাচই আমরা দেখেছি। স্পেনের বিপক্ষে ওরা আবার ভিন্ন রণকৌশল নিয়েছিল। অর্থাৎ প্রতি দলের বিরুদ্ধে আলাদা পরিকল্পনা করছে তারা। আমরা অবশ্য প্রস্তুত। যেকোনো পরিস্থিতির জন্যই আমরা তৈরি।’

ক্রোয়েশিয়াও কিন্তু গ্রুপের প্রতিটা ম্যাচে আক্রমণাত্মক খেলেই জয় তুলে নিয়েছিল। শেষবার ১৯৯৮ সালে সেমিফাইনালে ফ্রান্সের সঙ্গে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল ডেভর সুকারদের। তবে এবার ক্রোয়েশিয়াকে বলা হচ্ছে তাদের সোনালি প্রজন্ম।

পেরিসিচের ভাষ্য, ‘আমাদের কোচ প্রতি ম্যাচের আগে রণকৌশল ঠিক করেন। রাশিয়া ম্যাচের জন্যও রণকৌশল তৈরি হবে। নিজেদের খেলাটা খেলতে পারলে আমরা শেষ চারে যাবই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT