ফুটবল

রাশিয়ায় হবে না চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি হাতে বিজয়ী দলের উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়ী দলের সদস্যরা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি হাতে উল্লাস করছে, পেছনে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হওয়ার কথা ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের কারণে পরিবর্তন করা হয়েছে ইউরোপসেরা লড়াইয়ের ফাইনালের ভেন্যু। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে প্যারিসের স্তাদে ডে ফ্রান্স স্টেডিয়ামে।

শুক্রবার বিবৃতিতে ভেন্যু পরিবর্তনের বিষয়টি জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। জরুরি অবস্থায় খেলা চালিয়ে নিতে সহায়তা করায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি।

‘চরম সংকটের সময় ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ খেলাটি ফ্রান্সে স্থানান্তরিত করতে সহায়তা করেছেন ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। তার ব্যক্তিগত সমর্থন এবং প্রতিশ্রুতির জন্য উয়েফার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

বিবৃতিতে চ্যাম্পিয়ন্স লিগে রাশিয়া ও ইউক্রেনের ক্লাবগুলোর ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত জানিয়েছে উয়েফা। ক্লাবগুলোকে চলতি মৌসুমের হোম ম্যাচগুলো খেলতে হবে নিরপেক্ষ ভেন্যুতে।

মে মাসের ২৮ তারিখ দ্য ফ্রান্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় হবে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।

বিষয়:ইমানুয়েল ম্যাঁক্রো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সেন্ট পিটার্সবার্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…