রাশিয়ায় সামরিক বাহিনী নিয়ে ভুয়া খবর ছড়ালে কারাদণ্ডের আইন পাস

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা দেশগুলোকে কঠোর হুঁশিয়ারির মাধ্যমে সতর্ক করছেন, পশ্চিমা নীতির বিরুদ্ধে তার অবস্থান প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাশিয়ায় সামরিক বাহিনী নিয়ে ভুয়া খবরের জন্য কারাদণ্ডের বিধান রেখে আইন পাস করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এ সংক্রান্ত বিলে সাক্ষর করেন। ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে।
এতে সৈন্যদের নিয়ে ভুয়া সংবাদ পরিবেশনের জন্য সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
এছাড়া পুতিন রাশিয়ার বিরুদ্ধে অবরোধের ডাক দেয়ার জন্য জরিমানা কিংবা কারাদণ্ডের বিধান রাখা আরও একটি বিলে সাক্ষর করেন।
উল্লেখ্য, ইউক্রেনে হামলার জন্য পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নজিরবিহীন অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






