আন্তর্জাতিক

রাশিয়ায় রকেট ইঞ্জিন বিস্ফোরণে নিহত দুই

রাশিয়ায় রকেট ইঞ্জিন বিস্ফোরণে নিহত দুই

রাশিয়ায় রকেট ইঞ্জিন বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।

বৃহস্পতিবার সাউথ রাশিয়ায় নৌ বাহিনীর একটি পরীক্ষা কেন্দ্রে বিস্ফোরণে এ হতাততের ঘটনা ঘটে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, নিহত দুই জন বেসামরিক নাগরিক। আর আহত ছয় জনের মধ্যে সামরিক বাহিনীর সদস্যও রয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, একটি রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানোর সময় বিস্ফোরণ ঘটে। তবে এ বিস্ফোরণে ক্ষতিকর পদার্থ বা রেডিয়েশন ছড়ায়নি।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আরখানগেলস্ক অঞ্চলে একটি তরল জেট ইঞ্জিনের পরীক্ষা চালানোর সময় বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ডেভেলপার কোম্পানির ছয় সদস্য আহত হন। নিহত হন দুই জন বিশেষজ্ঞ।

প্রথমদিকে খবর পাওয়া যায় আরখানগেলস্ক অঞ্চলের নিওনকসা শহরের একটি প্রতিরক্ষা ঘাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যেখান থেকে আন্তর্জাতিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

বিষয়:বিস্ফোরণ রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…