রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে একটি পাতাল রেলে বোমা বিস্ফােরণে বহু মানুষ হতাহত হয়েছে। রুশ মিডিয়ার বরাতে বিবিসি জানায়, বিস্ফােরণে অন্তত ১০ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছে।
রুশ বার্তা সংস্থা তাস ও ইন্টারফ্যাক্সের খবরে বলা হচ্ছে, সেইন্ট পিটার্সবার্গের সেনাইয়া পােলাসাদ মেট্রো স্টেশন বিস্ফােরণটি ঘটেছে এবং ৫০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বিধ্বস্ত ট্রেনের ছবি দেখা যাচ্ছে।
বিস্ফােরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। রুশ মিডিয়ার খবর অনুযায়ী দুটি বিস্ফােরণের ঘটনা ঘটেছে। পাতাল রেল ছাড়া অন্য বিস্ফােরণটি ঘটেছে ইনস্টিটিউট টেকনোলজি স্টেশনে।
রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যিনি সেইন্ট পিটার্সবার্গ শহরেই রয়েছেন। তাকে ঘটনার ব্যাপারে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। সন্ত্রাসবাদসহ বিস্ফোরণের সব কারণ তদন্ত করে দেখার জন্য নির্দেশ দিয়েছেন পুতিন।
বিস্ফোরণে পর সেন্ট পিটার্সবার্গের সব মেট্রো বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়া রাজধানী মস্কোর মেট্রোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন।








