রাশিয়ায় নিজেদের সমস্ত কার্যক্রম স্থগিত করেছে লেবেল সনি মিউজিক। সংস্থার তরফ থেকে এক বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সনি মিউজিক গ্রুপ চায় ইউক্রেনে শান্তি ফিরে আসুক এবং সন্ত্রাস বন্ধ হোক। রাশিয়ায় আমাদের সমস্ত কার্যক্রম স্থগিত করা হলো। ক্ষতিগ্রস্তদের সহায়তা করার কার্যক্রম অব্যাহত থাকবে।’
রাশিয়ায় সনি মিউজিকের কার্যক্রম স্থগিত থাকলেও সংস্থার কর্মীরা অনির্ধারিত সময়ের জন্য তাদের বেতন পেতে থাকবেন। শিল্পীদের ভবিষ্যৎ নিয়ে কী হবে সেই বিষয় আলোচনা চলছে।
এর আগে মঙ্গলবার ইউনিভার্সাল মিউজিক গ্রুপ ঘোষণা করেছে যে রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। নেটফ্লিক্স, টিকটক, ওয়ার্নার ব্রাদার্স সহ অনেক বড় বড় কোম্পানি রাশিয়াকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।







