অন্যান্য খেলা

রাশিয়ার সাথে প্যারালিম্পিকে নিষিদ্ধ বেলারুশও

বাংলাদেশি অ্যাথলেট প্যারালিম্পিকের প্রতীক সামনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি অ্যাথলেট প্যারালিম্পিকের প্রতীক সামনে বসে, আন্তর্জাতিক খেলাধুলার জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার পর্দা উঠছে শীতকালীন প্যারালিম্পিক-২০২২ আসরের। চীনের বেইজিংয়ে হবে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রীড়াবিদদের প্রতিযোগিতাটি। আসর শুরুর ঠিক আগমুহূর্তে নিরাপত্তা ইস্যু সামনে এনে প্যারালিম্পিক কমিটি (আইপিসি) নিষিদ্ধ করেছে রাশিয়া ও বেলারুশকে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনে। একের পর এক প্রতিযোগিতা থেকে রাশিয়াকে বাদ দেয়া হচ্ছে। এবার প্যারালিম্পিক থেকেও বাদ দেয়া হল। রাশিয়ার সাথে বেলারুশকেও রাখা হয়েছে নিষিদ্ধের তালিকায়।

আইপিসি বিবৃতিতে জানায়, ‘অ্যাথলেট গ্রামগুলির পরিধি বেড়েছে। ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। আমাদের মনে হয় না খেলাধুলা ও রাজনীতিকে এক করা উচিত হবে। আমাদের দোষে প্যারালিম্পিকে যুদ্ধের প্রভাব পড়েনি। তবে পেছন থেকে অনেক সরকার আমাদের ইভেন্টের উপর প্রভাব ফেলছে।’

আসরে ৭১ জন রুশ অ্যাথলেট ও ১২ জন বেলারুশ প্রতিযোগী অংশ নেয়ার কথা ছিল। ব্যাপক সমালোচনার মুখে আসর শুরুর আগমুহূর্তে বাদ দেওয়া হল রুশ ও বেলারুশ অ্যাথলেটদের।

বিষয়:প্যারালিম্পিক বেলারুশ রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…