আন্তর্জাতিক

রাশিয়ার কালো তালিকায় ৮৯ জন

রাশিয়ার কালো তালিকায় ৮৯ জন

ইউরোপিয়ান ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাজনীতিক, সামরিক ব্যক্তিত্ব এবং দার্শনিকসহ ৮৯ জনকে রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে কালো তালিকা প্রকাশ করেছে রাশিয়া। এই কালো তালিকাকে অবিবেচনা প্রসূত এবং অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে ইইউ।

ইউক্রেন এবং ক্রিমিয়ায় রাশান সামরিক হস্তক্ষেপের সমালোচক ব্যক্তিরাই ক্রেমলিনের কালো তালিকভুক্ত হয়েছেন।

কালো তালিকাভুক্তদের মধ্যে ইইউ কাউন্সিলের জেনারেল সেক্রেটারি উয়ে করসেপিউস, প্রাক্তন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ, ব্রিটিশ গোয়েন্দা প্রধান, গুরুত্বপূর্ণ ডাচ রাজনীতিকসহ ফরাসী লেখক ও দার্শনিক বার্নার্ড-হেনরি লেভির নাম রয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞার জবাবে রাশিয়া এই কালো তালিকা প্রকাশ করেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়:ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…