আন্তর্জাতিক

রাশিয়াকে সামরিক সহায়তার খবর নাকচ করলো চীন

রাশিয়া ও চীনের নেতারা একত্রে উপস্থিত, সম্পর্কের দৃঢ়তা বোঝায়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া ও চীনের নেতারা একত্রে উপস্থিত, সম্পর্কের দৃঢ়তা ও সহযোগিতার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া চীনের কাছে সামরিক ও আর্থিক সহায়তা চেয়েছে বলে যুক্তরাষ্ট্রের দাবিকে প্রত্যাখান করেছে চীন।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের চীনের দূতাবাস জানিয়েছে, তারা এই অনুরোধ সম্পর্কে অবগত নয়। চীনের কাছে রাশিয়ার কথিত অনুরোধ সম্পর্কে কোনও তথ্য নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে ফিন্যান্সিয়াল টাইমস রোববার জানায়, মস্কো ইউক্রেনে তার আক্রমণকে সমর্থন করার জন্য চীনের কাছে “সরঞ্জাম ও অন্যান্য ধরনের সামরিক সহায়তা” চেয়েছিল। অন্যান্য সংবাদ মাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়।

অন্যদিকে, বিবিসি জানায়, চীন সরকার উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। তবে রাশিয়ান সামরিক অভিযানকে “আক্রমণ” হিসাবে উল্লেখ করেনি।

বিষয়:ইউক্রেন চীন রাশিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…