চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামোস-রিয়াল: বিচ্ছেদ হয়েই গেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ১৭, জুন ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

গুঞ্জনটাই সত্যি হল। চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি দুপক্ষ। ফলাফল, রিয়াল মাদ্রিদ বুধবার রাতে ক্লাব ওয়েবসাইট মারফত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, বার্নাব্যু ছাড়ছেন তাদের অন্যতম সফল খেলোয়াড়, অধিনায়ক, ডিফেন্ডার সার্জিও রামোস।

চলতি জুনের ৩০ তারিখ পর্যন্ত মেয়াদ আছে রিয়াল-রামোসের বর্তমান চুক্তির। দুই সপ্তাহেরও কম বাকি। নতুন চুক্তি আবশ্যক ছিল। কিন্তু দুপক্ষের মত মেলেনি এক জায়গায় এসে।

বেতন কমাতেও রাজি হয়েছিলেন রামোস। বর্তমানের চেয়ে ১০ শতাংশ বেতন কম নিতেন। সঙ্গে অধিনায়ককে এক বছরের নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল বার্নাব্যুর কর্তারা, এখানেই আপত্তি।

রামোস চেয়েছিলেন নতুন চুক্তিটা দুবছরের হোক। এতটুকু সম্মান জানানো হোক তাকে। বহু সাফল্যের সেনানী, ৩৫ বছরের তারকার কথাটা রাখেনি রিয়াল, বিচ্ছেদই তাই পথে এলো।

রামোস-রিয়াল গল্পটা কিংবদন্তি পর্যায়ের। দেড়যুগের কাছাকাছি, দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক। বৃহস্পতিবার অধিনায়ককে সংবাদ সম্মেলনে বিদায় জানাবে রিয়াল।

সেই ২০০৫ সালে, সেভিয়া থেকে রিয়ালে এসেছিলেন। তখনকার কোনো স্প্যানিশ ডিফেন্ডারের রেকর্ড ট্রান্সফার ছিল। দীর্ঘ যাত্রায় এনেছেন বহু সাফল্য। রিয়ালে ৬৭১ ম্যাচে করেছেন ১০১ গোল।

শিরোপাও জিতেছেন শোকেস ভরে! মোট ২২টি। চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ ৪বার করে, লা লিগা ৫বার। জিনেদিন জিদানের কোচিংয়ে, ক্রিস্টিয়ানো রোনালদোকে সঙ্গী করে, টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্মৃতি সঙ্গী করে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ছেন রামোস।

ট্যাগ: রামোসরিয়াললিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন মহাকাশ স্টেশনে প্রথম নভোচারী পাঠালো চীন

পরবর্তী

বিভেদ থাকলেও জেনেভা আলোচনার প্রশংসায় বাইডেন-পুতিন

পরবর্তী
বৈঠকে বসে আলোচনা করছেন বাইডেন ও পুতিন, পটভূমিতে বইয়ের শেলফ ও বিশ্ব মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভেদ থাকলেও জেনেভা আলোচনার প্রশংসায় বাইডেন-পুতিন

নদীতে মাছ ধরা জেলেরা সূর্যোদয়ের সময় কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

FAO supports fishers to adapt to the climate change challenge

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT