ফুটবল

রামোস যাচ্ছেন নেইমার-এমবাপের পিএসজিতে

রামোস পিএসজিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত, নতুন দলের জার্সি পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল তারকা রামোস পিএসজিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত, তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্কের যতি টেনে ফ্রান্সের বিমান ধরছেন সার্জিও রামোস। নেইমার-এমবাপের ক্লাবের সঙ্গে স্প্যানিশ তারকার দুই বছরের চুক্তির সমঝোতা হয়ে গেছে। এখন কেবল বাকি আনুষ্ঠানিকতার।

৩৫ বছর বয়সী সেন্টারব্যাক রামোস পিএসজিতে সাবেক দুই সতীর্থের দেখা পাবেন। কেইলর নাভাস ও অ্যাঞ্জেল ডি মারিয়ার সঙ্গে বার্নাব্যুতে খেলেছেন। তিন স্প্যানিশ সতীর্থ আন্দ্রে হের্রেরা, পাবলো সারাবিয়া ও সার্জিও রিকোকেও পাবেন সেখানে।

রিয়ালের সঙ্গে ১৬ বছরের সম্পর্কের শেষটা মনমতো হয়নি রামোসের। তিনি চাচ্ছিলেন দুই বছরের নতুন চুক্তি। কিন্তু রিয়াল তার সাথে কেবল এক বছরের চুক্তি বাড়াতে গো-ধরে ছিল। ফলাফল, দলটির অন্যতম সফল ডিফেন্ডারের সঙ্গে মাদ্রিদ রাজাদের পথ গেছে ছিন্ন হয়ে।

ফরাসি লিগ ওয়ানের শীর্ষ দল পিএসজি দুই বছরের চুক্তিই দিচ্ছে রামোসকে। এবার তারা শক্তি বাড়িয়েছে নানা পজিশনে সেরা কিছু খেলোয়াড় কিনে। গত মৌসুমে অবশ্য লিগ জেতা হয়নি পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগও অধরাই থেকে গেছে। টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা থাকা রামোসের কাছে তারা উয়েফা সেরার ট্রফিটি বাগানোর মন্ত্রই প্রত্যাশা করবে।

বিষয়:কিলিয়ান এমবাপে নেইমার জুনিয়র পিএসজি রামোস রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…