চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামেশ্বরম কাঁদছে

সাবিত খান সাবিত খান
৭:১০ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জন্মস্থান রামেশ্বরমকে যেন শোকের চাদরে মুড়ে দেয়া হয়েছে।

আব্দুল কালামের প্রয়াণের খবর তার বড় ভাই এবং আত্মীয়দের কাছে পৌঁছালে গোটা অঞ্চলে এক বিষন্নতার আবহ ছড়িয়ে পরে।

বিপুল সংখ্যক জনতা সমবেদনা এবং শোক জানাতে ‘ভারতের মিসাইল ম্যান’ নামে পরিচিত আব্দুল কালামের বাড়ির সামনে জড়ো হয়। ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ভারত রত্ন-সহ অসংখ্য খেতাব জয়ী এই শীর্ষস্থানীয় বিজ্ঞানী।

Banglabid

২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল কালাম ১৯৩১ সালের ১৫ই অক্টোবর তামিল নারু রাজ্যের রামেশ্বরমে একটি তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

কালামের বাবা জয়নুলাবুদিন ছিলেন একজন নৌকার মালিক এবং মা আশিয়াম্মা গৃহিনী ছিলেন।

দরিদ্র পরিবারের অর্থের যোগান দিতে ছোট বেলা থেকেই কাজ করতে হতো আব্দুল কালামকে। তার পুরো নাম আবুল পাকির জয়নুলাবুদিন আব্দুল কালাম।

Reneta

তার ভাই মোহাম্মদ মুথু মিরা লেব্বাই মারাইকার (৯৯) অঝোর ধারায় কাঁদছেন এবং ভাইয়ের মুখ দেখতে চাচ্ছেন বলে পিটিআই’কে জানান তার ছেলে।

শোকাচ্ছন্ন আব্দুল কালামের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির ভেতরে আব্দুল কালামের আত্মীয় স্বজনেরা কাঁদছেন।

আব্দুল কালামের মরদেহ রামেশ্বরমে নিয়ে এসে তার শেষকৃত্যর বিষয়ে প্রশাসনের সাথে তারা আলোচনা করছেন বলে জানান মারাইকারের ছেলে।

কালামের সম্মানে স্থানীয় মসজিদ বন্ধ রাখা হয়েছে। এই অঞ্চলের সকল সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ আব্দুল কালামের সম্মানে মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

শিক্ষামন্ত্রী টি থিয়াগারাজান বলেন, পুডুচেরি, কারাইকাল, মাহে এবং ইয়ানাম এই চার অঞ্চলের সকল শিক্ষাপ্রতিষ্ঠান শোক জানাতে বন্ধ রাখা হবে।

স্থানীয় অধিবাসীরা আব্দুল কালামের নম্র আচরণের কথা স্মরণ করেন।

স্মৃতিচারণায় স্থানীয়রা বলেন, চরম ব্যস্ততার মাঝেও আব্দুল কালাম তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এপিজে আব্দুল কালাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT