সাকিব সহজাত ব্যাটিং করছিলেন। হঠাৎ সোজা ব্যাটে খেলতে গিয়ে কানায় লাগিয়ে গালিতে ক্যাচ দিয়ে ফিরেছেন। রিয়াদ একবার স্লিপে জীবন পেয়েছেন। একবার এলবিডব্লিউর শঙ্কায় পড়েছেন। তারপর থেকে বেশ সতর্ক। নতুন বলে দ্বিতীয় দিনের সকালে দলীয় সংগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে নামা বাংলাদেশ এভাবে শুরু করেছে।
বাংলাদেশ: ৩০৪/৬
প্রথম ম্যাচ জিতে সিরিজে লিড নেয়া বাংলাদেশ শুক্রবার ৫ উইকেট হারিয়ে ২৫৯ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে। সাকিব ৫৫ রান নিয়ে দিন শুরু করেন। তিনি ফিরেছেন ৮০ রানের মাথায়।
বাংলাদেশ ভালো সংগ্রহ পায় নবাগত সাদমান ইসলামের দারুণ ব্যাটিংয়ে। ১৯৯ বল খেলা এ বাঁহাতি ওপেনার থামেন ৭৬ রানে।
উদ্বোধনী জুটি থেকে আসে ৪২ রান। সৌম্য সরকার ১৯ রান করে রোস্টন চেজকে উইকেট বিলিয়ে আসেন দিনের প্রথম ঘণ্টা পার করে। মুমিনুল ২৯ করে ফিরে যান। মোহাম্মদ মিঠুনও করেন ২৯।
শুক্রবার দিনের শেষ উইকেট হিসেবে সাজঘরে যান মুশফিকুর রহিম। চা-বিরতির পর ব্যাটিংয়ে নেমে টেস্টে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করে বোল্ড হন গ্যাব্রিয়েলের জায়গা মিরপুর টেস্ট খেলতে নামা লুইসের বলে। ফেরার আগে করেন ১৪ রান।







