ক্রিকেট

রান উৎসবের ম্যাচে শান্ত-রবিনের ৫ উইকেট

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে দলের পতাকা নিয়ে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে দাঁড়িয়ে, দলের পতাকা উড়িয়ে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবসের প্রদর্শনী ক্রিকেট ম্যাচ হয়ে গেলো মিরপুরের একাডেমি মাঠে। জাতীয় দলের সাবেক ব্যাটাররা ছোট মাঠের ফায়দা নিয়ে করেছেন রান উৎসব। তার মাঝেও উজ্জ্বল দুই দলের দুই ডানহাতি পেসার হাসিবুল হোসেন শান্ত ও মাহবুবুল আলম রবিন। তারা নিয়েছেন ৫টি করে উইকেট।

বিসিবি লাল ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে সবুজ দলকে। ২০ ওভারে ৮ উইকেটে ২৬৯ রানের বিশাল সংগ্রহ গড়ে মিনহাজুল আবেদীন নান্নুর দল। তুষার ইমরান ৩৮ বলে ৭৭ ও রাজিন সালেহ ৩৭ বলে করেন ৮৭ রান করেন। হাসিবুল হোসেন শান্ত ৪ ওভারে ৪৫ রান দিয়ে নেন ৫ উইকেট।

বাংলাদেশ ক্রিকেটার শান্ত ও রবিন মাঠে ৫ উইকেট নেওয়ার পর উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জবাবে ৭ বল আগেই ১৯৫ রানে গুটিয়ে যায় খালেদ মাসুদ পাইলটের সবুজ দল। জামাল বাবু শেষ দিকে ২০ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলে হারের ব্যবধান কমান।

৩১ রানে অপরাজিত থাকেন জাহাঙ্গীর আলম। দলটির ওপেনার জাভেদ ওমর বেলিমও ৩১ রান করেন। ক্রিকেট কোচিংয়ে নাম লেখানো মাহবুবুল আলম রবিন ৪ ওভারে ৩০ রানে নেন ৫ উইকেট।

তিনজন নারী ও একজন পুরুষ ক্রিকেটার প্রশিক্ষণ মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরুষ ক্রিকেটারদের ম্যাচে দুজন নারী আম্পায়ারের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। সৈয়দ মাহবুবউল্লাহর সঙ্গে ফিল্ড দুই ধাপে আম্পায়ারিং করেন সাথিরা জাকির জেসি ও ডলি রানী সরকার।

বিষয়:বিসিবি রবিন রাজিন শান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…