চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানীকে যে উপহার দিলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ০৪, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

তিন দিনের রাষ্ট্রিয় সফরে যুক্তরাজ্য অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সফরে সঙ্গী রয়েছেন মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বিশ্বের অন্যতম শক্তিধর দুই রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের এ মিলন মেলায় দেখা মিলছে নানা সব রাজকীয় আয়োজন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তা তুলে ধরছে বিশ্ববাসীর সামনে। 

এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন। তারা তাদের প্রতিবেদনে তুলে ধরেছে উপহারের বিষয়টি। দুই দেশের কর্তা ব্যক্তিরাই তাদের একে অপরকে দেয়া উপহারে বজায় রেখেছেন নিজস্ব কৃষ্টি ও ঐতিহ্যের ধারাবাহিকতা।

যেমন রানী এলিজাবেথের জন্য বয়ে আনা উপহারের মধ্যে রয়েছে হোয়াইট হাউজের জন্য বিশেষ ভাবে তৈরীকৃত কাঠের গহনার বাক্সের মধ্যে অতি-আকর্ষণীয় রূপালী রঙের পশমী পপি ফুলের ব্রুচ।

Banglabid

ব্রিটিশ রাজা প্রিন্স ফিলিপকে দেয়া উপহারের মধ্যে রয়েছে বিশেষভাবে প্রস্তুতকৃত আমেরিকান এয়ারফোর্সের একটি জ্যাকেট। যেটিতে (জ্যাকেট) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধানের (জেনারেল) সাক্ষর রয়েছে। সঙ্গে নিপুন বুননে খোদাই করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহসীকতায় প্রশংসা কুড়ানো জেনারেল জেমস ডুলিটলের সেই অমর উক্তি ‘I Could Never Be So Lucky Again-আমি এতোটা ভাগ্যবান কখনও নাও হতে পারি’।

উল্লেখ্য, ব্রিটিশ রাজা প্রিন্স ফিলিপ যুক্তরাজ্যের নৌবাহিনীর সদস্য ছিলেন। মার্শাল অব রয়েল এয়ার ফোর্স সামরিক পদবিও রয়েছে তার। রানী এলিজাবেথকে বিয়ের পর তিনি স্বেচ্ছা অবসর নেন।

ব্রিটিশ রাজা-রানীর জন্য আনা এ উপহার সামগ্রী মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প নিজ দায়িত্বে তালিকায় অন্তর্ভুক্ত করেছেন বলে জানিয়েছেন মেলানিয়ার মুখপাত্র স্টিফনি গ্রিশাম।

Reneta

এর আগে, সোমবার তিনদিনের সফরে যুক্তরাজ্যের স্ট্যানস্টেডে পৌঁছালে ট্রাম্পকে রানীর পক্ষ থেকে রাজকীয় স্বাগত জানান রানী এলিজাবেথ এবং রাজা প্রিন্স ফিলিপ।

ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে এসময় মার্কিন প্রেসিডেন্ট এবং ফাস্ট লেডির হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। এসময় ট্রাম্পকে উইনস্টন চার্চিলের বই ‘দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার’ ও তিনটি দুলর্ভ কলম উপহার দেন রাণী সঙ্গে মেলানিয়াকে দেয়া হয় মীনার কারুকাজ খচিত রূপোর বাক্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমার্কিন ফাস্ট লেডিমেলানিয়া ট্রাম্পরানী এলিজাবেথ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে সময় শ্রমিকের জীবন যাপন করতে হয়েছিলো মিলনকে!

আগস্ট ১৫, ২০২৬

প্রকৃতি আমাদের শেখায়—সবকিছুই একদিন বদলে যায়

আগস্ট ১৫, ২০২৬

যে কারণে মেসির অনুশীলনে গোপনীয়তা চান মিয়ামি কোচ

আগস্ট ১৫, ২০২৬

৪০ এর পর পুরুষের নীরব স্বাস্থ্যঝুঁকি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT