অক্ষয় কুমারের সঙ্গে ‘প্যাডম্যান’ ছবির কাজ করছেন। শুটিং চলছে। এরই মধ্যে রাধিকা আপ্তে বললেন, ‘এই ছবির কাজ শেষ করেই ছোটখাটো একটা বিরতিতে যাব।’ কেন? বললেন, ‘অবাক হবেন না, এটা আমার কাজেরই অংশ। বই পড়া বা ভ্রমণের জন্য একটু ছুটি তো নিতেই হবে। তাতে আমি আমার ব্যাটারিটাকে রিচার্জ করতে পারি!’
রাধিকা আপ্তের শুরুটা হয়েছিল ২০০৫ সালে, ছবির নাম ‘ওয়াহ্! লাইফ হো তো অ্যায়সি’। এরপর তিনি একই ধরনের চরিত্রে প্রস্তাব পেতে পেতে হতাশ হয়ে পড়েন। না, এখন তিনি হতাশা কাটিয়ে উঠেছেন। নানা ধরনের চরিত্র পাচ্ছেন। বললেন, ‘এখন আমার কাজের সুযোগ অনেক বেড়েছে।’
রাধিকা আপ্তে জানালেন, গত বছর তিনি পাঁচটি ছবিতে অভিনয় করেছেন। এখন তার কাছে ছবির প্রস্তাব আসার সংখ্যা বেড়েছে। তবে এসব সংখ্যা নিয়ে তার মাথাব্যাথা নেই। ‘প্যাডম্যান’ ছবির পর একটু ছুটি চাই–ই চাই। হিন্দুস্তান টাইমস।







