চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত পোহালেই ব্যান্ড ফেস্ট, তবে থাকছে না দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২০
বিনোদন
A A
২০১৯ সালের ব্যান্ড ফেস্টের ছবি

২০১৯ সালের ব্যান্ড ফেস্টের ছবি

৭ বছর আগে কিংবদন্তী মিউজিশিয়ান আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ব্যান্ড ফেস্ট। প্রতিবছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর শিল্পীরা হাজির হন উৎসবে। চ্যানেল আই প্রাঙ্গণে সকাল-সন্ধ্যায় থাকে শত শত দর্শকের আনোগোনা! ব্যান্ড ফেস্টকে ঘিরে ভিন্ন আমেজ তৈরী হয় শিল্পী-শ্রোতাদের মধ্যে। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। ব্যান্ড ফেস্ট হচ্ছে ঠিকই, তবে থাকছে না দর্শক!

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন অনুষ্ঠানটির পরিচালক অনন্যা রুমা। তিনি বলেন, করোনার কারণে এবার দর্শক সমাগমের সুযোগ নেই ঠিকই, তবে আয়োজনটি সবাই বাসায় বসে চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পারবেন।

প্রতি বছর চ্যানেল আইয়ের চেতনা চত্বরে ব্যান্ড ফেস্টটি বসলেও করোনার কারণে এবছর ‘ফ্রেশ প্রিমিয়াম টি ৭ম ব্যান্ড ফেস্ট ২০২০’ সাপোর্টেড বাই নরটন এন্টিভাইরাস এর আয়োজনটি হবে চ্যানেল আইয়ের নিজস্ব স্টুডিওতে।

অনন্যা রুমা জানান, ১ ডিসেম্বর (মঙ্গলবার ) সকাল সাড়ে দশটা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অনুষ্ঠানটি। চ্যানেল আইয়ের ৩ নম্বর স্টুডিওতে সকাল সাড়ে দশটায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে ভার্চুয়ালি যুক্ত হবেন ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও গীতিকার আসিফ ইকবাল। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত থাকবেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর, ফুয়াদ নাসের বাবু ও মানাম আহমেদ।

অন্যদিকে উদ্বোধনী অনুষ্ঠানের পর ৪ নম্বর স্টুডিওতে চলবে ব্যান্ড দলগুলোর পারফর্ম। নিয়মিত বিরতিতে আয়োজনটি নিয়ে নিজেদের অনুভূতির কথা জানাবেন আগত শিল্পী, অতিথিরা।

এবছর এই অনুষ্ঠানে গান করবে মোট ১২টি ব্যান্ড দল। চ্যানেল আইয়ের পর্দায় দেখানোর পাশাপাশি প্রতিবছরের মতো এবছরও চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে পুরো আয়োজনটি। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন দিলরুবা সাথী, শাফি আহমেদ ও মাহা।

Reneta

যে ১২টি ব্যান্ড দল অংশ নিচ্ছে:
তীরন্দাজ, স্টোন, ধ্রুবতারা, মেট্রিক্যাল, পার্থিব, মেকানিক্স, সিম্ফনি, ব্ল্যাক মুন, নাটাই, বিজয়, জলের গান ও শিরোনামহীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইতীরন্দাজধ্রুবতারানাটাইপার্থিবফকির আলমগীরফুয়াদ নাসের বাবুবিজয়ব্যান্ড ফেস্টব্ল্যাক মুনমানাম আহমেদমেকানিক্সমেট্রিক্যাললিড বিনোদনসিম্ফনিস্টোন
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT