চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘রোকেয়া দিবস ’পালিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৭
নারী
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম রোকেয়া দিবস উদযাপন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে রোকেয়া দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা এসোসিয়েশন (রুডা) কর্তৃক আয়োজিত এক র‌্যালির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবন চত্ত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রোকেয়া হলের বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে রুডার সভাপতি সুব্রত কুমার ভৌমিকের সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক আকাশ কুমারের সঞ্চালনায় বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন মাতিন,মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আরিফুল ইসলামসহ আরো অনেকে।

এসময় অধ্যাপক মো.ছাদেকুল আরেফিন মতিন বলেন, ‘আমাদের দেশে নারী নেতৃত্ব আছে কিন্তু নারী কর্মী নেই। আমাদের এখানে অনেক সংগঠন আছে কিন্তু নারীদের অংশগ্রহণ নেই। সামাজিক ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে কী রাজনৈতিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আজও নিশ্চিত করতে পারি না। কিন্তু এরও আগে বেগম রোকেয়া পুরুষশাসিত সমাজ থেকে বের হয়ে নারী শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নানাভাবে উদ্বুদ্ধ করেছেন।’

Banglabid

রোকেয়া হলের সামনে বেগম রোকেয়ার প্রতিকৃতি স্থাপন, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলে রোকেয়া দিবস পালন এবং কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন রোকেয়া দিবস পালনের প্রস্তাব করেন তিনি।

বেগম রোকেয়া দিবস উদযাপন
রুডার বেগম রোকেয়া দিবস উদযাপন

এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, নারীদের পুরুষশাসিত সমাজ থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য পুরুষকে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে; যাতে তারা সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে।

এসময় আরও উপস্থিত ছিলেন তীর্থক নাটক, বিশ্ববিদ্যালয় থিয়েটার রাজশাহী, সনন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সাহিত্য বিষয়ক প্রকাশনা পত্রিকা ‘চিহ্ন’সহ অন্যান্য সংগঠনের কর্মীরা। এরপর বিকাল ৪ টায় রুডা কর্তৃক  ‘জ্ঞানের আলো ’  নাটকটি রোকেয়া হলের সামনে প্রদর্শিত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়রোকেয়া দিবসর‌্যালি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বড় বড় দুর্নীতিবাজদের আইনের আওতায় আনবে দুদক

পরবর্তী

তরুণদের আয়ের বড় সুযোগ অ্যাফিলিয়েট মার্কেটিং

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণদের আয়ের বড় সুযোগ অ্যাফিলিয়েট মার্কেটিং

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্রসম্পদের সঠিক ব্যবহারে সম্মিলিত উদ্যোগের আশা অর্থমন্ত্রীর

সর্বশেষ

প্রধানমন্ত্রী ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT