চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড পেল ১৩ শিক্ষার্থী

সুব্রত গাইনসুব্রত গাইন
৬:৩৩ অপরাহ্ন ৩১, অক্টোবর ২০২১
শিক্ষা
A A

অনার্স চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় কলা অনুষদ ডিনস্ অ্যাওয়ার্ড পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থী।

আজ রোববার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম। এতে সভাপতিত্ব করেন কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মো. ফজলুল হক।

কলা অনুষদের আওতাভুক্ত ১২টি বিভাগের বি.এ ও বিপিএ (সম্মান) পরীক্ষায় বিভাগে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করা হয়।

এসময় উপাচার্য অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদেও উদ্দেশ্যে বলেন, ‘যেসব শিক্ষার্থী সততা এবং সময়ানুবর্তিতা নিয়ে চলাফেরা করবে তারা অবশ্যই ভালো কিছু করবে। ভালো ফলাফল করেই কিন্তু তোমাদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া যাবে না। এই অ্যাওয়ার্ড কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ, সফলতার এ যাত্রা এখানেই শেষ নয় কর্ম জীবনে তোমাদের এ কৃতিত্বের স্বাক্ষর রাখতে হবে।’

আরবী বিভাগের সভাপতি প্রফেসর মো. নিজাম উদ্দীন অনুষ্ঠানটি সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগীয় সভাপতিদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ ফায়েক উজ্জামান। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী আতকিয়া ফাহমিদা, মো. আবু বকর সিদ্দিক, শহীদুল্লাহ ও সমরেন্দ্রনাথ দাস তাদের অনুভূতি ব্যক্ত করেন।

Reneta

এবার ডিনস্ অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীরা হলেন মোসা. লায়লাতুন নাহার (দর্শন বিভাগ), আহমেদ সাগর হোসেন (ইতিহাস বিভাগ), নূর আল নাফিস (ইংরেজি বিভাগ), মোছা. আফরিন বানু (বাংলা বিভাগ), আতকিয়া ফাহমিদা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), মো. আবু বকর সিদ্দিক (আরবী বিভাগ), শহীদুল্লাহ (ইসলামিক স্টাডিজ বিভাগ), সমরেন্দ্র নাথ দাস (সঙ্গীত বিভাগ), রাহাত ইসলাম হৃদয়, তানভীন নাফিসা মীম (নাট্যকলা বিভাগ), মো. ইকবাল হোসেন (ফারসি ভাষা ও সাতিহ্য বিভাগ), অলিভা আক্তার (সংস্কৃত বিভাগ) ও রাবেয়া আক্তার (উর্দু বিভাগ)।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং একটি করে পদক, ক্রেস্ট, সনদপত্র ও ৫ হাজার টাকা প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিনস অ্যাওয়ার্ডরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়াতে চান লঞ্চমালিকেরা

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে আদিবাসী কবরস্থানে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, মন্দির ভাঙচুরের অভিযোগ

এপ্রিল ১৯, ২০২৬

মেসিকে ‘বিশ্বসেরা কোচ’ বললেন মিয়ামির নতুন কোচ

এপ্রিল ১৯, ২০২৬

নিরাপত্তা শঙ্কায় ইসলামাবাদে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT