রাজশাহীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় চাঞ্চল্যকর হ ত্যা কা ণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। উঠে আসছে ঘটনার সাথে জড়িত বিভিন্ন বিষয়। হ ত্যা র ঘটনায় আটক যুবক সম্প্রতি পরিবারটির সদস্যদের হত্যা র হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকি পাওয়ার কথা উল্লেখ করে ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার।







