চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতির মাঠে নামছেন মাশরাফী, সাকিব?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ২৯, মে ২০১৮
রাজনীতি, স্পোর্টস
A A

জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা এবং সাকিব আল হাসান আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে তারা কোন দল বা আসন থেকে নির্বাচন করবেন তা স্পষ্ট করেননি তিনি।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির-একনেক সভা শেষে সাংবাদিকদের এমন ইঙ্গিত দেন পরিকল্পনামন্ত্রী।

গত কয়েক বছর ধরেই একাধিক তারকা ক্রিকেটারের রাজনীতিতে অংশ নেয়ার গুঞ্জন ছিল। তবে এই প্রথম সরকারের দায়িত্বশীর পর্যায় থেকে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য এলো।

গতকাল ২৮ মে গণভবনে পেশাজীবী প্রধানমন্ত্রীর ইফতারে মাশরাফী, সাকিবের সঙ্গে মুশফিকুর রহিমও যোগ দেন। সেখানে মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে আলাদা করে কথাও বলেছিলেন এক ফাঁকে।

তার একদিন পরই পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঘোষণা দিলেন ‘এমপি পদে নির্বাচন করবেন মাশরাফী।’

এর আগেও গণভবনে স্ত্রী-সন্তান নিয়ে সাকিবের ঘুরে আসা এবং প্রধানমন্ত্রীর কোলে বসে সাকিব কন্যার ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়াও আরো কয়েকজন ক্রিকেটারের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত পর্যায়েও যোগাযোগের কথা জানা যায়।

Reneta

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী নিজে থেকে মাশরাফীর নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উঠে আসে সাকিবের প্রসঙ্গ।

ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফীর নিজ এলাকা নড়াইলে। আর টেস্ট ও টিটুয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের বাড়ি মাগুরায়। 

পরিকল্পনান্ত্রী বলেন, মাশরাফীও আগামীতে নির্বাচনে দাঁড়াবে। তার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়।

কোন দল থেকে নির্বাচন করবেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কোন দলের হয়ে ভোটে দাঁড়াবেন, সেটা আমি জানি, কিন্তু বলব না।

এমন উত্তর শুনে আরেকজন সাংবাদিক প্রশ্ন করেন, মাশরাফী কি আওয়ামী লীগের হয়ে ভোট লড়বেন?

জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, আমি তো বলি নাই কোন দল থেকে দাঁড়াবে। তিনি দাঁড়াবেন। তিনি (মাশরাফী) ভালো মানুষ। তাকে আপনারা ভোট দেবেন।’

‘মাশরাফী যদি বিএনপি থেকে দাঁড়ান?’ এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি বিএনপি থেকেও দাঁড়ান তাহলেও আপনারা তাকে ভোট দেবেন।

পরিকল্পনামন্ত্রীর মেয়ের মালিকানায় বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ানস শিরোপা জিতে মাশরাফীর অধিনায়কত্বে।

সেই স্মৃতিচারণ করে কামাল বলেন, মাশরাফী খুব স্বাধীনচেতা মানুষ। তিনি যা ভালো মনে করেন তাই করেন।

২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে মাশরাফীর অংশ নেয়ার কথা আছে। এর মধ্যে তিনি রাজনীতিতে জড়িয়ে ভোট দাঁড়াবেন কীভাবে?- এমন প্রশ্নও ছিল মন্ত্রীর কাছে।

জবাবে তিনি বলেন, কেন যাবে না, খেলার সময়ও নির্বাচনে দাঁড়ানো যায়।

আরেক ক্রিকেট তারকা সাকিব আল হাসানের বিষয়টিও নিয়েও প্রশ্ন ছিল মুস্তফা কামালের কাছে। তবে এ ক্ষেত্রে প্রশ্নও ছিল সংক্ষেপে, জবাবও আসে এক কথায়।

‘সাকিব দাঁড়াবেন না?- এমন প্রশ্নে তিনি বলেন, সাকিব তো দাঁড়াবেই।

এসময় কুমিল্লায় প্রথমবারের মতো ভোটে দাঁড়ানোর অভিজ্ঞতা বর্ণনা করেন মন্ত্রী জানান, তখন মাশরাফির পাশাপাশি সাবেক ক্রিকেটার গাজী আশরাফ উদ্দিন লিপুও তার হয়ে ভোটের প্রচারে অংশ নিয়েছিলেন।

এখন কুমিল্লায় ক্রিকেট সমর্থকরা তাকে ভোট দেন বলেও জানান মুস্তফা কামাল।

গত ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের সঙ্গে ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের প্রতিবাদে আইসিসির সভাপতির থেকে পদত্যাগের বিষয়টি নিয়েও কথা বলেন তিনি।

‘আমি যাদের জন্য প্রতিবাদ করেছি, তাদের সবার শাস্তি হয়েছে, তারা মাঠে ঢুকতে পারে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফীলিড নিউজসাকিব
শেয়ারTweetPin1

সর্বশেষ

কারেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ জিম্বাবুয়ের

জুলাই ৯, ২০২৬
ছবি: বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম প্রধানমন্ত্রীর ছবি ছাড়া আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান

জুলাই ৯, ২০২৬

তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন কারখানা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

ফ্রান্স ম্যাচে থাকছেন না আসরে মরক্কোর সর্বোচ্চ গোলতাদা

জুলাই ৯, ২০২৬

৭৮ তম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT