চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে হুজি সদস্যদের নাশকতার পরিকল্পনা ছিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর গুরুত্বপূর্ণ কোন স্থাপনায় ধ্বংসাত্মক কার্যকলাপসহ বড়ধরনের নাশকতার পরিকল্পনা ছিল হরকাতুল জিহাদ আল ইসলাম বাংলাদেশ (হুজি) সদস্যদের। এরই অংশ হিসেবে তারা বাড্ডার সাঁতারকুল এলাকায় মিলিত হয়েছিল।

বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে সাঁতারকুল এলাকায় অভিযান চালিয়ে হুজির একটি ডাকাতি দলের ছয় সদস্যকে আটক করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

আটকরা হলেন- হুজির ডাকাত দলনেতা মো. বিল্লাল হোসেন (২৫), নুর আলম (২৮), মো. রফিকুল ইসলাম (২৯), আবুল মিয়া (৩৫), আব্দুর রহমান (৩০) ও আকতার হোসেন (৩৪)।

শুক্রবার রাজধানীর মাওলানা ভাসনী হকি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, আটকরা হুজির সক্রিয় সদস্য। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে থাকা হুজির নেতা মো. উজ্জল রতনের নির্দেশ অনুযায়ী তারা একত্রে মিলিত হয়। সংগঠনকে শক্তিশালী করা ও কারাগারে আটক সদস্যদের জামিনের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্য তারা নানা পরিকল্পনা করছিল।

ইতিমধ্যে তারা দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ডাকাতির ঘটনায় জড়িত ছিল। এই গ্রুপের ১২ জন সদস্য গত ৪ মার্চ অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতারের পর নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করেছিল।

Reneta

আটকরা ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসাত্মক কার্যকলাপসহ বড়ধরনের নাশকতারর পরিকল্পনার অংশ হিসেবে বাড্ডার সাঁতারকুল এলাকায় মিলিত হয়েছিল। এই গ্রুপের বর্তমান দলনেতা বিল্লাল হোসেন বলেও জানান তিনি।

সিটিটিসি প্রধান বলেন, ২০১৬ সালে হলি আর্টিজান বেকারি হামলার যে সক্ষমতা জঙ্গিদের ছিল। এরপর আমরা দেশব্যাপী অভিযান পরিচালনা করে অনেক জঙ্গি আস্তানা ধ্বংস করে দিয়েছি। গ্রেপ্তার করা হয়েছে অনেককে। এখন আর জঙ্গিদের এরকম হামলা করার সক্ষমতা নেই।

হুজি সাংগঠনিকভাবে অতি দুর্বল হয়ে পরেছে। তাদের এই ডাকাতির গ্রুপটির দুই একজন এখনও বাইরে আছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

হকি স্টেডিয়ামে অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ও সিটিটিসির মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম। এ সময় ক্র্যাবের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ারসহ সিটিটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিটিটিসিহুজি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬

প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT