চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি উজ্জ্বলকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত করতে চেয়েছিল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৯
অপরাধ
A A
হুজি-জঙ্গি-র‌্যাব

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) পরিচালনা করতে জঙ্গি উজ্জ্বলকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত করার পরিকল্পনা করছিল সংগঠনটির সদস্যরা।

এছাড়াও বর্তমানে সার্বিক দিক বিবেচনায় ডাকাতির পন্থা বেছে নিয়েছে সংগঠনটির সদস্যরা। ডাকাতির পরিকল্পনা করতো হুজি সদস্যরা আর বাস্তবায়ন করত পেশাদার ডাকাতরা।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পূর্ব বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ১২ জন ডাকাত ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) দুজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।

রোববার রাত ১০ টা ১৫ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকা থেকে ১২জন ডাকাতকে আটক করে এবং তাদের থেকে প্রাপ্ত তথ্য নিয়ে রাত ১১ টা ৪৫ মিনিটে রামপুরা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজি’র দুই সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার হুজি সদস্যরা হলো, হাফিজ ওরফে খালিদ ওরফে ইব্রাহিম গাজী ও মামুনুর রশিদ ওরফে বাচ্চু মোল্লা। এসময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র একটি বিদেশি একে-২২ রাইফেল, একটি পাইপগান, ৪১ রাউন্ড গুলি, ১২টি জিহাদি বই, গান পাউডার, ককটেল, পাঁচটি কালো রঙের মুখোশ ও সংগঠন পরিচালনা করার কাজে ব্যবহৃত ৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার হয়।

গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হলো, মোফাজ্জল হোসেন ওরফে বড় ভাই ওরফে দাদু ( ডাকাত সর্দার), মোহাম্মদ জহির উদ্দিন ভূঁইয়া ওরফে চৌধুরী, মো. আতিকুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান ওরফে নয়ন, লাড্ডু মোল্লা, কাইয়ুম শিকদার, আলাউদ্দিন শেখ, মুন্সি খসরুজ্জামান মেজর ওরফে মেজর, মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদার, সুব্রত দাস, মিন্টু কর্মকার, এবং অলিউল্লাহ হাওলাদার অলি। এ সময় তাদের কাছ থেকে চারটি বিদেশি পিস্তল ৩৩ রাউন্ড গুলি, ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ মুখোশ, চাপাতি উদ্ধার করা হয়।হুজি-জঙ্গি-র‌্যাব

Reneta

সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তারর হওয়া ডাকাতরা মূলত মূল টার্গেট করতো নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে এমন ব্যক্তিদের। ডাকাতির পরিকল্পনা করত হুজি সদস্যরা আর বাস্তবায়ন করত পেশাদার ডাকাতরা।

এ পর্যন্ত ৯টি ডাকাতি করে ৫ কোটি টাকা লুণ্ঠনের কথা স্বীকার করেছে তারা। ডাকাতি থেকে প্রাপ্ত অর্থের ৩০ ভাগ সংগঠনের কাজে ব্যয় করে আসছিল।

আব্দুল বাতেন বলেন, বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানের কারণে এই সংগঠনগুলো পরিচালনা ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে আর্থিক সক্ষমতা ছিল তা আগের মতো না থাকায় তারা ডাকাত দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে ডাকাতি থেকে লুণ্ঠিত অর্থ তারা সংগঠনের কাজে ব্যয় করে আসছিল।

তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি জঙ্গি উজ্জ্বলের নির্দেশে ও সংগঠন পরিচালনা করার লক্ষ্যে কাশিমপুর কারাগারে থাকা উজ্জ্বলকে যে কোনো উপায়ে মুক্ত করার পরিকল্পনা তাদের ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা ধোলাইপাড় পূবালী ব্যাংকের সিকিউরিটি গার্ডকে জিম্মি করে ডাকাতির পরিকল্পনায় জড়ো হয়েছিল।হুজি-জঙ্গি-র‌্যাব

আব্দুল বাতেন বলেন, চলতি বছরের ১৩ই জানুয়ারি ময়মনসিংহের ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ডাকাতির চেষ্টাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক পুলিশ সদস্যকে গুলি করে ডাকাত দলের সদস্যরা এ ঘটনায় ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। ডাকাত দলের সদস্যরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতের বিভিন্ন স্থানে ডাকাতি করে ইতিপূর্বে বিভিন্ন মেয়াদে জেল খেটেছে।

গ্রেপ্তার ডাকাত মো. আতিকুর রহমানের দেয়া তথ্যমতে রামপুরার বাসা থেকে অস্ত্রসহ হুজি সদস্যকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী, অস্ত্র আইনে ও ডাকাতির মামলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিহরকাতুল জিহাদহুজি
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT