চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ভাষানটেক এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক (৩৫) নিহত হয়েছেন। 

এ সময় প্রদীপ চন্দ্র (৩৫) ও ফারুক হোসেন (৩২) নামে আরো দুইজনকে আটক করা হয়েছে। গোলাগুলির সময় র‌্যাবের কনস্টেবল নূরু মিয়া আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাতে র‌্যাব-১১ এর সদস্যরা ভাষানটেকের একটি বাড়িতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শফিকুলকে গ্রেপ্তার করতে গেলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল শমসের চ্যানেল আই অনলাইনকে বলেন, নরসিংদীর তালিকাভুক্ত এক নম্বর সন্ত্রাসী শফিকুল ৩ টি হত্যা মামলা, ৪ টি অস্ত্র মামলাসহ অন্তত এক ডজন মামলার পলাতক আসামী। তাকে আমরা দীর্ঘদিন ধরেই খুঁজছিলাম। তার একটি অস্ত্র মামলার তদন্ত করতে গেলে গোপন তথ্যের ভিত্তিতে শফিকুলের অবস্থান আমরা জানতে পারি। সে মোতাবেক মঙ্গলবার রাত ১২ টার দিকে ভাষানটেকের একটি বাসায় আমাদের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, পাঁচতলা ভবনটি তল্লাশি করে র‌্যাব সদস্যরা ছাদে পৌঁছালে সেখানকার চিলেকোঠার একটি কক্ষ থেকে র‌্যাবকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে। এ সময় র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে শফিকুল গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ অবস্থায় শফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১ টা ২২ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Reneta

গোলাগুলিতে নূরু মিয়া নামে র‌্যাবের এক কনস্টেবল আহত হন। সন্ত্রাসীদের গুলি নুরু মিয়ার বুলেটপ্রুভ ভেস্টে লাগে। তিনি বুকে মারাত্মকভাবে ব্যথা পেয়েছেন।

এরপর ঘটনাস্থল থেকে প্রদীপ ও ফারুক নামে দুইজনকে আটক করা হয়। এছাড়া, তিনটি আগ্নেয়াস্ত্রসহ অন্তত ৬ রাউন্ড গুলি ও অসংখ্য গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: র‌্যাব-১১
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিজু আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

পরবর্তী

জয়ের মিশনে সফল ব্রাজিল-আর্জেন্টিনা

পরবর্তী

জয়ের মিশনে সফল ব্রাজিল-আর্জেন্টিনা

ক্রাইস্টচার্চ হামলা-নিহত বাংলাদেশির মরদেহ

ক্রাইস্টচার্চ হামলা: দুই বাংলাদেশির মরদেহ ঢাকায়

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT