ঢাকা

রাজধানীতে ট্রাক চাপায় ২ রিকশা আরোহী নিহত

রাজধানীতে ট্রাক চাপায় ২ রিকশা আরোহী নিহত

রাজধানীর গেন্ডারিয়ায় ট্রাক চাপায় দুই রিকশা আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত বারোটার দিকে গেন্ডারিয়ার ধোলাইখালে সাদেক হোসেন খোকা মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই আরোহী হলেন সানোয়ার ও বাদল।

পুলিশ জানায়, নিহত দুই আরোহী  রিকশায় করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আহত রিকশা চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এসময় পুলিশ ঘাতক ট্রাকের হেলপারকে আটক করলেও ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে।

 

বিষয়:গেন্ডারিয়া সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…