চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে অজ্ঞান পার্টির ১৫ সদস্য গ্রেফতার

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৬:২৪ অপরাহ্ণ ১১, জুন ২০১৭
অপরাধ
A A
অজ্ঞান পার্টি

ঈদ ও রোজাকে সামনে রেখে রাজধানীতে অনেকটা নিবিঘ্নে এক শ্রেণীর প্রতারক চক্র নিত্য নতুন প্রতারণার মাধ্যমে মানুষের সর্বস্ব লুট করত। এমনই এক চক্রের ১৫ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা (পশ্চিম) বিভাগ ও সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

পৃথক পৃথক বিশেষ অভিযানের মাধ্যমে অজ্ঞান পার্টির এসব সদস্যকে শনিবার রাতে রাজধানীর জুরাইন, মগবাজার, ফকিরাপুল ও মৌচাক এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন। রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এসব বলেন।

জুরাইন থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলো- মিজানুর রহমান, আলমগীর হোসেন, ইদ্রিস ব্যাপারী, খোকন মোল্লা, আবুল কালাম মিয়া, বাবলু পাটোয়ারী ও শাহ্ আলম শেখ।

Banglabid

মগবাজার থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলো- আব্দুল মান্নান, রিপন, শরিফ ও হুমায়ূন কবির।

ফকিরাপুল থেকে আব্দুর রহমান, ইউনুস মিয়া ও শ্যামল এবং মৌচাক থেকে মামুনুল ইসলামকে গ্রেফতার করা হয়।

আব্দুল বাতেন বলেন, তারা চেতনানাশক ট্যাবলেট বিভিন্ন খাদ্যদ্রব্যে বিশেষ করে ডাবের পানি, খেজুর, চা, কফি ও তরল দ্রব্যের সঙ্গে মিশিয়ে নিজেদের হেফাজতে সংরক্ষণ করে।

Reneta

রোজায় ইফতারির আগে তারা যাত্রী বেশে বিভিন্ন গনপরিবহনে হকার হিসেবে উঠে।

তাছাড়া বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চ টার্মিনালসহ জনসমাগমস্থলে নিরীহ যাত্রী বা পথচারীদের মধ্যে কোন ব্যক্তিকে টার্গেট করে তার সাথে সখ্য গড়ে তোলে। সখ্যের একপর্যায়ে চেতনানাশক ট্যাবলেট মিশ্রিত খাবার টার্গেটকৃত ব্যক্তিকে কৌশলে খাইয়ে অজ্ঞান করে টাকা-পয়সা ও মূল্যবান দ্রব্যসহ সর্বস্ব লুট করে পালিয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজ্ঞান পার্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষের শুরুতে বোল্টের চোখে জল

পরবর্তী

বাড্ডা থানার ওসিসহ ৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

পরবর্তী

বাড্ডা থানার ওসিসহ ৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

‘বাংলাদেশ দল এখন একটা পরিবার’

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT