চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতারক চক্রের দৌরাত্ম্য কমাতে হবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:০০ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২০
সম্পাদকীয়
A A

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে কোরবানির পশুর হাট ও ঈদযাত্রায় সাধারণকে লক্ষ্য করে সক্রিয় হয়েছে মলম ও অজ্ঞান পার্টি। কৌশলে তারা অনেকের টাকা-পয়সা ও মূল্যবান সম্পদ হাতিয়ে নিচ্ছে। আজ মঙ্গলবার রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির আট জন সদস্যকে আটক করেছে লালবাগের কোতোয়ালি জোনাল গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতদের কাছ থেকে ১০০ পিস চেতনানাশক ট্যাবলেট, ৪টি তরল (মুভ) স্প্রে বোতল, ৪টি নিক্স মলমের কৌটা ও ৩০ গ্রাম মরিচের গুঁড়া জব্দ করেছে। উদ্ধার হওয়া সামগ্রী দেখলে বোঝা যায়, তারা শুধু খাবারের সাথেই মিশিয়েই জনগণকে বোকা বানানোর মধ্যে নেই। অনেকটা বলপ্রয়োগ করে স্প্রে নয়তো মলম মেখে দিয়ে শিকারকে ঘায়েল করার পদ্ধতি নিয়ে থাকে।

করোনাকালে গণপরিবহন ব্যবহারে মানুষজন বেশ সচেতন, বাইরের খাবার খাওয়া ও অন্যের দেয়া খাবারের বিষয়েও অনেকটা সাবধানতা অবলম্বন করছে অনেকে। এটি একটি ইতিবাচক দিক। তবে যাত্রা পথে ও রাত্রিকালীন চলাচলে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত।

আগের বছরগুলোতে দেখা গেছে, কোরবানির পশুর বেপারিদের গাড়ি ও নৌযান থামিয়ে পশু নয়তো পশু বিক্রির টাকা ছিনতাই করা হয়েছে। কখনো কখনো আইন-শৃঙ্খলা বাহিনীর ভুয়া পোশাকে তাদের এসব অপরাধ কর্ম করতেও দেখা গেছে। এবিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী বরাবরের মতো সতর্ক করেছে জনগণকে। এছাড়া পুলিশের নতুন আইজিপি নির্দেশ দিয়েছেন, অযথা যাতে পশু বহনকারী গাড়ি যেনো থামানো না হয়। বিষয়টি ইতিবাচক, এতে করে হয়রানি চাঁদাবাজি যেমন বন্ধ হবে, তেমনি আইন-শৃঙ্খলা বাহিনীর ভুয়া পোশাকে প্রতারণার চেষ্টা থেকে মুক্ত থাকবে বেপারিরা।

পশুর হাটের আশেপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প ও রাত্রিকালীন টহল জোরদার করা হয়েছে। সাধারণ জনগণ কোনো ধরণের নিরাপত্তা ঝুঁকি মনে করলে তাদের সাহায্য নেয়া উচিত বলে আমরা মনে করি। এছাড়া স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অনলাইনে কোরবানির পশু বিক্রির জন্য সরকারি-বেসরকারি নানা উদ্যোগ থেকে পশু কিনতে পারে জনগণ। সেইসঙ্গে ডিজিটাল পেমেন্ট সিস্টেমে লেনদেনও নিরাপদ।

একটু সচেতন ও সতর্ক হলে যেকোনো ধরণের সমস্যা থেকে নিরাপদ থাকা খুব একটা কঠিন না। এবিষয়ে জনগণ ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকলের মনোযোগ আকর্ষণ করছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজ্ঞান পার্টিপ্রতারক চক্রসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

জুলাই ১১, ২০২৬

বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি, আলোচনায় নবম পে-স্কেল

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT