জনপদ

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় ‘হত্যা’ লেখা বোতাম, হত্যার ঘটনা বোঝাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কারিগর পাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মংশিনু মার্মা ও জাহিদুল ইসলাম জাহিদ নামে দুই যুবক নিহত হয়েছে।

নিহত মংশিনু মারমা ইউপিডিএফের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও পরে সে জেএসএস সংস্কার গ্রুপে যোগ দেয়। এ কারণেই তাকে প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা হত্যা করেছে বলে পুলিশের ধারণা।

জাহিদুল ইসলাম জাহিদ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগি সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো বলে জানা গেছে।

মংশিনু ও জাহিদুল একসাথে বাজার এলাকায় যাওয়ার পথে হঠাৎ তাদের উপর অস্ত্রধারী সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালালে সেখানেই তাদের মৃত্যু হয়। তবে নিহত মংশিনু মার্মা ও জাহিদুল ইসলামের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন জানান, নিহত দুইজনের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে।

এ হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।

বিষয়:গুলি নিহত রাঙ্গামাটিতে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…