জনপদ

রাঙ্গামাটিতে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক নদীতে, নিহত ৩

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক নদীতে পড়ে গেছে, ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে, বেশ কিছু মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়িতে বেইলি ব্রিজ ভেঙে ইটের কংকর বোঝাই ট্রাকনদীতে পড়ে গিয়ে ট্রাকচালকসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে কুতুকছড়ি বাজার সংলগ্ন রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের বেইলি ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।

ওসি কবির হোসেন জানান, ইট কংক্রিট বোঝাই ট্রাকটি নানিয়ারচর যাওয়ার সময় এ দুর্ঘটনার কবলে পড়ে। ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বর্তমানে রাঙ্গামাটি-খাগড়াছড়ি রোডে যানচলাচল বন্ধ রয়েছে।

বিষয়:খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়ক যোগাযোগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…