কৃষি

রাঙ্গামাটিতে আনারসের বাম্পার ফলন

রাঙ্গামাটিতে আনারসের বাম্পার ফলন

রাঙ্গামাটিতে এবার আনারসের ফলন ভালো হয়েছে। মৌসুমের আগেই জেলার বিভিন্ন হাট-বাজারে আসতে শুরু করেছে রসালো ও মিষ্টি আনারস। বাজারে ভালো দামও পাচ্ছেন আনারস চাষী।

রাঙ্গামাটি জেলায় জায়ান্ট কিউ ও হানি কুইন জাতের আনারস উৎপাদন হয় বেশি। ছোট ছোট ইঞ্জিনচালিত নৌকায় আনারস যাচ্ছে শহরের সমতাঘাট, পৌরসভা ট্রাক টার্মিনাল, কলেজ গেট ও রির্জাভ বাজারে। সেখান থেকে ট্রাকে আনাসর সরবরাহ করা হচ্ছে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

মৌসুমের আগেই আনারস বাজারে আসায় ভালো দাম পাচ্ছেন বলে চাষীরা জানিয়েছেন।

আনারসের ভালো ফলনের জন্য চাষীদের প্রশিক্ষণ, পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। রাঙ্গামাটি কৃষি বিভাগের উপ-সহকারি কৃষি কর্মকর্তা শান্তি চাকমা বলেন, আনারসের ফলন এবার অনেক রাঙ্গামাটিতে আনারসের বাম্পার ফলনভালো হয়েছে। তেমনি হয়েছে খুব মিষ্টি। তাই ভালো দাম পাচ্ছেন কৃষকরা।

এ বছর রাঙ্গামাটিতে দু’হাজার হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন। তাই পাহাড়ি ফল-ফসল সংরক্ষণে জরুরী ভিত্তিতে একটি হিমাগার স্থাপনের দাবি জানিয়েছেন চাষীরা।

বিষয়:আনারস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…